বিনোদন

১৯ মার্চ প্রেক্ষাগৃহে ‘প্রিয় কমলা’, চ্যানেল আইয়ে ২৬ মার্চ

১৯ মার্চ স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী অভিনীত ‘প্রিয় কমলা’

সংবাদ সম্মেলনে চারজন বক্তা, পেছনে সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর সংবাদ সম্মেলনে চারজন বক্তা উপস্থিত, পেছনে সিনেমার পোস্টার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুক্তি পেতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত নতুন সিনেমা ‘প্রিয় কমলা’। আগামী ১৯ মার্চ সিনেপ্লেক্সে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন এই ছবির পরিচালক শাহরিয়ার নাজিম জয়।

খবরটি চ্যানেল আই অনলাইনকে জানিয়ে নির্মাতা জয় বলেন, আগে সিনেমা হলে এবং পরে ২৬ মার্চ চ্যানেল আইয়ের পর্দায় ওয়ার্ল্ড টিবি প্রিমিয়ার হবে ‘প্রিয় কমলা’।

গেল ডিসেম্বরে শুরু হয়েছিল ‘প্রিয় কমলা’র শুটিং। রীতিমতো দিন রাত এক করে তিন সপ্তাহে শুটিং শেষ করা হয় সিনেমাটির। এর গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী। আরও রয়েছেন সোহেল খান, মালা খন্দকার, সেহাঙ্গল বিল্পব, শিশুশিল্পী আযান প্রমুখ।

‘প্রিয় কমলা’ ছবিতে অপু বিশ্বাস একজন বীরাঙ্গনা’র চরিত্রে অভিনয় করেছেন। এ ধরনের চরিত্র নিয়ে এবারই প্রথম দর্শকদের সামনে আসছেন ঢালিউডের জনপ্রিয় এই নায়িকা। ‘প্রিয় কমলা’য় একটি গান রবীন্দ্রসংগীত এবং অন্যটির কথা লিখেছেন ফরিদুর রেজা সাগর।

পরিচালক জয় বলেন, স্বাধীনতার ৫০ বছরে দেশ আসলে কী অর্জন করলো এবং কী অর্জন করলো না এটাও তুলে ধরেছি। এ গল্পটিতে স্বচ্ছভাবে পর্দায় তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, সিনেমাটি হল ও টিভি দুই মাধ্যমেই দর্শক উপভোগ করবেন।

বিষয়:২৬ মার্চ অপু বিশ্বাস ইমপ্রেস টেলিফিল্ম গান চ্যানেল আই টিভি প্রিমিয়ার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…