অনেক দিন ধরেই নোকিয়া এক্স৬ এর বৈশ্বিক উন্মোচন নিয়ে ইন্টারনেটে কানাঘুষো চলছে। তবে এবার বাস্তবে হংকং এ আগামী ১৯ জুলাই উন্মুক্ত হবে এই নোকিয়া এক্স৬ এর গ্লোবাল সংস্করণ।
মে মাসে চীনে নোকিয়ার এই বাজেট ফোনটি উন্মুক্ত করা হয়েছিল। নোকিয়া এক্স৬ এর ডিসপ্লের উপরে একটি কালো নচ ও ফেস আনলক ফিচার রয়েছে।
হংকংয়ের এক মোবাইল ম্যাগাজিনে জানানো হয়েছে, সেখানে নোকিয়া ৬.১ প্লাস নামে উন্মুক্ত হবে নোকিয়া এক্স৬। তবে নাম বদল হলেও ডিজাইন ও স্পেসিফিকেশনে কোনো বদল হবে না বলে জানা গিয়েছে। অর্থাৎ নতুন এই মডেলে থাকবে ৫ দশমিক ৮ ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬৩৬ চিপসেট।
তবে হংকং ছাড়া অন্য কোন দেশে এই ফোন উন্মুক্ত হবে কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি। ছবি তোলার জন্য এই স্মার্টফোনে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এর প্রাইমারি সেন্সরটি ১৬ মেগাপিক্সেল আর ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর।
আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে এই ক্যামেরায় তোলা ছবির কোয়ালিটি আরও ভালো করে দেবে ফোনের সফটওয়্যার। এ ছাড়াও এই ফোনের রিয়ার ক্যামেরাতে রয়েছে এইচডিআর সাপোর্ট, ফেস আনলক ফিচার।









