চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৯ আগস্ট মুক্তি পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ‘অজ্ঞাতনামা’

সামসুদ্দোহা পান্না সামসুদ্দোহা পান্না
১০:২৩ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০১৬
বিনোদন
A A

ঢাকাসহ সারা দেশে ১৯ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে তৌকির আহমেদ নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি অজ্ঞাতনামা। মুক্তির আগে কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্য শাখায় অংশ নেয়ার পাশাপাশি ইতালির গাল্ফ অব নেপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে জুরি মেনশন অ্যাওয়ার্ড অর্জন করে অজ্ঞাতনামা।

ইমপ্রেস টেলিফিল্মের ৯৯তম চলচ্চিত্র অজ্ঞাতনামা এর নির্মাতা তৌকির আহমেদ। অজ্ঞাতনামার কলাকুশলী, অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে বসুন্ধরা সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে প্রিমিয়ার শো।

জয়যাত্রা, রূপকথার গল্প এবং দারুচিনি দ্বীপের পর অজ্ঞাতনামা ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে তৌকির আহমেদের চতুর্থ চলচ্চিত্র।

নির্মাতা তৌকির আহমেদ বলেন, আমাদের প্রবাসী মানুষের সংখ্যা কোটি ছাড়িয়েছে। তাদের বড় একটি অংশ থাকে মধ্যপ্রাচ্যে। তাদেরই গল্প নিয়ে তৈরি এ চলচ্চিত্রটি।  যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদেরও বলবেন তারা যেনো বন্ধুদের নিয়ে হলে গিয়ে চলচ্চিত্রটি দেখেন।

ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন: আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি তারা আমাদের অনেক সুন্দর একটি চলচ্চিত্র উপহার দিয়েছে। আজকে আমি এটা বলছি। এরপর বাংলাদেশের যেখানেই দর্শকরা এ চলচ্চিত্রটি দেখবে, আমার বিশ্বাস তারাও একই কথা বলবে।

মধ্যপ্রাচ্যপ্রবাসীদের জীবন ও স্বপ্ন নিয়ে চলচ্চিত্র অজ্ঞাতনামা। বহু পরিচয়ের মধ্যে যে মানুষের মানুষ পরিচয়টিই বড়- মূলত তাই তুলে ধরা হয়েছে অজ্ঞাতনামায়।

Reneta

প্রিমিয়ার শো দেখে দর্শকরা বলেছেন, অজ্ঞাতনামা আবারও দর্শকদের হলমুখী করবে।  প্রিমিয়ার শো’র পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পরিচালক তৌকির আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজ্ঞাতনামা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT