রাজনীতি

১৯৯০ থেকে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী

১৯৯০ থেকে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী

১৯৯০ থেকে  রাজবাড়ী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা কাজী কেরামত আলী ১৯৫৪ সালের ২২ এপ্রিল রাজবাড়ী জেলার সজ্জনকান্দায় জন্মগ্রহণ করেন। তার পিতা কাজী হেদায়েত হোসেন এবং মাতা মনাক্কা বেগম।

কাজী কেরামত আলী রাজবাড়ী ইয়াসিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, রাজবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.কম সম্মানসহ এম.কম ডিগ্রি অর্জন করেন। তিনি ব্যবসার পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি ১৯৯০ থেকে অদ্যাবধি রাজবাড়ী জেলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৯২ সালে রাজবাড়ী-১ থেকে ৫ম জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন কাজী কেরামত আলী। ১৯৯৬ সালে ৭ম জাতীয় সংসদে এবং ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত ৯ম জাতীয় সংসদ ও ২০১৪ সালে ১০ম জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

৫ম জাতীয় সংসদে টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং ৭ম জাতীয় সংসদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, নবম জাতীয় সংসদে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কিমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন এবং জাতীয় সংসদে লাইব্রেরি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রতিমন্ত্রী ১৯৯৬ থেকে রাজবাড়ী জেলার বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি, রাজবাড়ী জেলার রোটারি ক্লাবের সদস্য এবং রাজবাড়ী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির জীবন সদস্য।

ব্যক্তি জীবনে এক কন্যা সন্তানের জনক কেরামত আলী স্ত্রীর নাম রেবেকা সুলতানা।

বিষয়:নতুন মন্ত্রী মন্ত্রিসভা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…