চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৮ অক্টোবর দেশে ফিরছেন খালেদা জিয়া

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১১:২১ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A

চিকিৎসার জন্য দীর্ঘদিন লন্ডনে অবস্থান করা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী ১৮ই অক্টোবর বুধবার দেশে ফিরছেন। এদিন বিকেল পাঁচটা ৪০ মিনিটে এমেরিটাস এয়ার লাইন্সের একটি ফ্লাইটে দেশে আসবেন তিনি।

শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শাইরুল কবির খান চ্যানেল আই অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘চিকিৎসা নেয়া শেষ হওয়ায় আগামী ১৭ তারিখ দেশের উদ্দেশ্যে লন্ডন থেকে বিমানে উঠবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।’

দীর্ঘ প্রায় তিন মাস যাবত বেগম খালেদা জিয়া লন্ডনে অবস্থান করছেন। তিনি হাঁটু ও চোখের সমস্যায় ভুগছেন, যার চিকিৎসা করানোর জন্য সেখানে অবস্থান করছেন কোরবানির ঈদের পর খালেদা জিয়ার দেশে ফেরার কথা ছিল।

এর মধ্যে তার বিরুদ্ধে পৃথক দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত বৃহস্পতিবার সকালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার নির্ধারিত তারিখে হাজির হওয়ার কথা থাকলেও লন্ডনে থাকায় বেগম জিয়া না আসায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের এক মানববন্ধনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এমন ইঙ্গিতই দিয়েছিলেন। চলতি সপ্তাহেই খালেদা জিয়া দেশে ফিরছেন বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম।

Reneta

রোহিঙ্গা সংকট, বন্যা ও পাহাড় ধসের ঘটনার পর যখন দেশের মানুষ চরম অবস্থার ভিতর দিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করছে, ঠিক সেই সময়ে দেশের বাইরে থাকায় রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি বিভিন্ন মহল থেকে সমালোচনার মুখে পড়েন বিএনপি চেয়ারপারসন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনপির জ্যৈষ্ঠ নেতারা বলেছেন, বেগম খালেদা জিয়ার দেশে ফেরার সম্ভাবনা দেখেই সরকার পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

গত ১৫ জুলাই শনিবার সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের এক ফ্লাইটে লন্ডন যান বিএনপি চেয়ারপারসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT