চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৭ মার্কিন গুপ্তচরকে গ্রেপ্তারের দাবি ইরানের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৬ অপরাহ্ণ ২২, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সাম্প্রতিক সময়ে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার পারদ বেড়েই চলেছে। গত কিছুদিন আগে মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করার রেশ শেষ হতে না হতেই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি মন খারাপের খবর দিয়েছে ইরান।

ইরান দাবি করেছে, দেশটি ১৭ জন গুপ্তচরকে গ্রেপ্তার করেছে এবং তাদের মধ্য থেকে কয়েকজন মৃত্যুদণ্ডও দেয়া হয়েছে। যারা মূলত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র হয়ে ইরানে গুপ্তচর বৃত্তিতে লিপ্ত ছিলো।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানায়, সন্দেহভাজনরা ইরানের সামরিক ও পরমাণু কর্মকাণ্ডসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির তথ্য সংগ্রহ করার কাজে লিপ্ত ছিলো।

সোমবার রাষ্ট্রীয় প্রচার মাধ্যমের ঘোষণায় ইরান জানায়, অভিযুক্তদের চলতি বছরের মার্চে গ্রেপ্তার করা হয়।

তার আগে রোববার ইরানি গোয়েন্দা মন্ত্রী মাহমুদ আলভি ঘোষণা করেন যে, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তি” গ্রেপ্তারের একটি তথ্যচিত্র সোমবার ইরানি টিভিতে প্রচারিত হবে।

তিনি বলেন, ‘আমরা বিভিন্ন সংবেদনশীল কেন্দ্রে আমেরিকান ও বিদেশি গোয়েন্দাদের শনাক্ত করেছি এবং আমরা তাদের বিচার বিভাগে হস্তান্তর করেছি। এই ঘটনা আমাদের লোকজনকে আগামী ২২ জুলাই তারিখে সম্প্রচারিত একটি তথ্যচিত্রের বিস্তারিত জানানো হবে।’

Reneta

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প ইরানের এই দাবি অস্বীকার করে বলেছেন, ইরান ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রতিবেদন প্রকাশ করেছে। শূন্য সত্য। এটা এমন এক মিথ্যা যেভাবে তারা ড্রোন ভূপাতিত করার তথ্য প্রকাশ করেছিলো। ইরান আসলে এক ধর্মীয় শাসনের মাধ্যমে খারাপভাবে ব্যর্থ হচ্ছে, তাদের কোনো ধারণা নেই কখন কী করতে হবে। তাদের অর্থনীতি একেবারে মৃত, আরো খারাপের দিকে যাচ্ছে। ইরানের একেবারে জগাখিচুড়ি অবস্থা!

সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। গত বছর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক পারমানবিক চুক্তি পরিত্যাগ এবং ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে দুদেশের মধ্যে এই উত্তেজনা বৃদ্ধি পায়।

সূত্র: বিবিসি

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইংলিশ ক্রিকেটের উত্থান নিয়ে তথ্যচিত্র ‘দ্য এজ’

পরবর্তী

সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

পরবর্তী

সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

রেনু হত্যা মামলায় ৩ ব্যবসায়ীকে ৪ দিনের রিমান্ড

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT