চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৭ ফেব্রুয়ারি অনুসন্ধান কমিটির ১০ জনের তালিকা?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজনৈতিক দল ও নাগরিক সমাজের কাছ থেকে নামের প্রস্তাব পেয়েছে অনুসন্ধান কমিটি। এখন প্রস্তাবিত নাম ও নিজেদের বুদ্ধি-বিবেচনায় নির্বাচন কমিশন গঠনে ১০ জনের তালিকা করার পালা।

কবে নাগাদ হতে পারে ওই তালিকা?

অনুসন্ধান কমিটির সঙ্গে সংশ্লিষ্ট খুবই উচ্চ পর্যায়ের সূত্র চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছে, বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারি বিকেল নাগাদ তালিকা চূড়ান্ত হতে পারে। এরপরই অনুসন্ধান কমিটি তাদের প্রস্তাবনা রাষ্ট্রপতির কাছে নিয়ে যাবে।

“আপাতত ১৭ ফেব্রুয়ারির আগে তালিকা চূড়ান্ত হওয়ার কোন সম্ভাবনা দেখছি না,” বলে উচ্চ পর্যায়ের ওই সূত্র জানিয়েছে।

“হতে পারে ১৭ ফেব্রুয়ারি বিকেলে, বা পরে।”

এর আগে অনুসন্ধান কমিটির কাছে আসা নামের প্রস্তাব আজ রাতে তথ্য মন্ত্রণালয় গণমাধ্যমের কাছে প্রকাশ করতে পারে। রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি’র কাছ থেকে প্রস্তাব আশা করে নাম জমা দেওয়ার সময়সীমা আজ বিকেল ৫টা পর্যন্ত বাড়ানো হয়েছিল।

Reneta

তবে, অনুসন্ধান কমিটিকে সাজানো নাটক উল্লেখ করে বিএনপি কোন নাম প্রস্তাব করেনি।

রোববার পর্যন্ত ৩২৯ জনের নামের প্রস্তাব এসেছে। তবে, এক নাম একাধিকবার আসায় ওই সংখ্য ৩০০’র মতো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো ধারণা করছে।

গত ৫ ফ্রেব্রুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন- ২০২২’ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। কমিটির সদস্য করা হয় হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং অধ্যাপক আনোয়ারা সৈয়দ হককে।

সার্চ কমিটিকে সাচিবিক সহায়তার দায়িত্বে আছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

পরের দিন ৬ ফেব্রুয়ারি সার্চ কমিটির প্রথম বৈঠকে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নাম আহ্বানের সিদ্ধান্ত হয়। দলগুলোর পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে কেউ আগ্রহী হলে তিনিও নিজের নাম প্রস্তাব করতে পারবেন বলে গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

আইন অনুযায়ী, নির্বাচন কমিশন গঠনে নাম চূড়ান্তের করতে সার্চ কমিটির জন্য নির্ধারিত সময় ১৫ কর্মদিবস। কমিটি প্রতিটি পদের জন্য দুটি করে মোট ১০টি নাম সুপারিশ করবে। এরপর রাষ্ট্রপতি সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার কমিশনারের নাম চূড়ান্ত করবেন।

আজ ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসিনির্বাচন কমিশননির্বাচন কমিশনারপ্রধান নির্বাচন কমিশনাররাষ্ট্রপতি আবদুল হামিদসার্চ কমিটিসিইসি
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT