চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬ বছর পর পাকিস্তান বধ

সাবিত খানসাবিত খান
১১:২১ পূর্বাহ্ন ১৭, এপ্রিল ২০১৫
স্পোর্টস
A A

পরিসংখ্যানের মারপ্যাঁচ মাঠে যে খুব একটা কাজে লাগে না, তা প্রমাণ করে ১৬ বছর পর পাকিস্তানকে ৭৯ রানে পরাজিত করেছে বাংলাদেশ। ব্যাট হাতে তামিম আর মুশফিকের জোড়া শতক বড় সংগ্রহ এনে দেয় টাইগারদের। মাশরাফির অনুপস্থিতি বুঝতে না দিয়ে বল হাতে তাসকিন আর আরাফাত সানি কাঙ্খিত জয় এনে দেন।

বাংলাদেশের এই জয়ে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ , প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ।

পাকিস্তানি অধিনায়ক আজাহার আলি দলকে নেতৃত্ব দিতে এসে ব্যাট হাতে ৭২ রান করে ভালই লড়াই করেছেন। অধিনায়কের দেখা পথে হারিস সোহেলের ৫১ রান ও মোহাম্মদ রিজওয়ানের ৬৭ রান পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। এছাড়া সব পাকিস্তানি ব্যাটসম্যান আসা যাওয়ার মধ্যে থেকে পরাজয় এড়ানোর চেষ্টা করেছেন।

তাসকিন আহমেদ এবং আরাফাত সানী উভয়েই তিনটি করে উইকেট নিয়ে পাকিস্তানকে বিরাট ব্যবধানে হারানোর পথে নেতৃত্ব দেন। এছাড়াও রুবেল হোসেন এবং সাকিব আল হাসান ১টি করে উইকেট লাভ করেন।

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম।

১৬ বছর আগের জয়ের স্মৃতি নিয়ে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান। এর আগে প্রস্তুতি ম্যাচে টাইগারদের দ্বিতীয় সারির দলের সাথে পাকিস্তানের পরাজয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল বাংলাদেশ।

Reneta

আইসিসি’র নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে ছিলেন না বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার জায়গায় আজ বাংলাদেশ দলের নেতৃত্বে দেন সাকিব আল হাসান।

ট্রফি উন্মোচনের দিনে সাকিবের সেই ‘সিরিজ জয়ের টার্গেট’ নিয়ে খেলতে নামার আত্নবিশ্বাস সত্য হবার পথে একটু এগিয়ে গেলো টাইগাররা।

বিসিবি একাদশের সঙ্গে হারার আগে বাংলাদেশের কাছে পাকিস্তান জাতীয় দলের একমাত্র পরাজয় ছিল ১৯৯৯ বিশ্বকাপে।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-পাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তা: নির্বাচনের সময় ভ্রমণ এড়াতে পরামর্শ

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভালোবাসা দিবসে জোভান-নীহার ‘যে কথা বলা হয়নি’

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় তাপমাত্রা কিছুটা কমার আভাস

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শাহরাস্তি প্রিমিয়ার লিগ সিজন-৩: ফাইনাল মহারণ শনিবার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

কুমিল্লা-৪ আসনে বিএনপির সমর্থন পেলেন গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT