চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমায়ুন আজাদ হত্যা মামলা এখনও ঝুলে থাকে কী করে?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৫৮ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২০
সম্পাদকীয়
A A

বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদ হত্যা মামলা দীর্ঘদিন ধরে ঝুলে থাকলেও গত বছর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছিলেন এ মামলা বিচারের শেষ পর্যায়ে পৌঁছেছে। রাষ্ট্রপক্ষের অন্যতম কৌঁসুলি বিপুল দেবনাথ তখন বলেছিলেন: ‘দীর্ঘ প্রতীক্ষিত এ মামলার বিচার অবশেষে শেষ পর্যায়ে পৌঁছেছে। যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায়ের তারিখ ঠিক করে দেবে। আশা করছি, শিগগিরই এ মামলার রায় হবে।’ কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই ‘শেষ পর্যন্ত’ আজও শেষ হয়নি।

২০০৪ সালে ২৭ ফেব্রুয়ারি বইমেলা থেকে বাসায় ফেরার পথে রাত সাড়ে ৯ টার দিকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সামনে লেখক ড. হুমায়ুন আজাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে দেশে ও থাইল্যান্ডে চিকিৎসা নেন তিনি। ওই বছরের ৮ আগস্ট যান জার্মানির মিউনিখে। সেখানে ১১ আগস্ট মারা যান এই ভাষাবিজ্ঞানী।

ওই ঘটনার পরদিন ২৮ ফেব্রুয়ারি রাজধানীর রমনা থানায় ড. হুমায়ুন আজাদের ছোটভাই মঞ্জুর কবির বাদী হয়ে একটি হত্যা চেষ্টার মামলা করেন, যা পরে হত্যা মামলায় রূপ নেয়। ২০১২ সালের ১০ সেপ্টেম্বর জেএমবির পাঁচ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু করেন তৎকালীন ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. হাবিবুর রহমান।

আসামি মিজানুর রহমান ও আনোয়ারুল আলম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তারা বলেন, ‘পাক সার জমিন সাদ বাদ’ বইটি লেখার কারণে ড. হুমায়ুন আজাদের ওপর এ হামলা চালানো হয়। যার পরিকল্পনা করেন সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই। সিআইডির পরিদর্শক লুৎফর রহমান মামলাটি তদন্তের পর ২০১২ সালের ৩০ এপ্রিল পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। ২০১২ সালের ১০ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সেই বিচারকার্য এখন থমকে আছে। রাষ্ট্রপক্ষের কোনো টু শব্দটি নেই এই মামলার বিচার কার্য নিয়ে।

বাংলাদেশের গৌরবজনক অধ্যায়ের অন্ধকারতম দিন ছিল ২০০৪ সালের ২৭ ফ্রেব্রুয়ারি। একজন দেশবরেণ্য বুদ্ধিজীবী লেখককে প্রকাশ্যে দিবালোেকে কুপিয়ে জখম করা হয়। হুমায়ুন আজাদের মত প্রথিতযশা লেখক বুদ্ধিজীবী লেখককে হত্যা প্রচেষ্টার দীর্ঘ ১৬ বছরও কোনো বিচার না হওয়া দুঃখজনক। এ হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় বইমেলায় লেখক অভিজিৎ রায় হত্যা এবং ব্লগার হত্যার ধারাবাহিক ঘটনাও ঘটেছে।

আমরা চাই, এ হত্যা মামলার বিচার যেন দ্রুত হয়। তাতে দেশে এই ধরণের মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে রাষ্ট্রের অবস্থান পরিষ্কার হবে। দৃষ্টান্তমূলক শাস্তি হলে এইসব প্রতিক্রিয়াশীল গুপ্ত ঘাতকের বেড়ে ওঠা বন্ধ হবে অচিরেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রায়সম্পাদকীয়হত্যা মামলাহুমায়ুন আজাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT