চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬ বছরেও অস্ট্রেলিয়া ‘সফরে না ডাকায়’ হতাশ মাশরাফী

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:১৮ পূর্বাহ্ণ ২০, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
একযুগেরও বেশি সময় আগের কার্ডিফ জয়ের স্মৃতি। এমন স্মৃতি আর নেই। দুদলের দেখা হয় কমই

একযুগেরও বেশি সময় আগের কার্ডিফ জয়ের স্মৃতি। এমন স্মৃতি আর নেই। দুদলের দেখা হয় কমই

নটিংহ্যাম থেকে: বাংলাদেশে খেলতে আসতে গড়িমসি আর নিজেদের দেশে ডাকতে অনীহা। এভাবে কেটে গেছে দীর্ঘ সময়। টিম টাইগার্সকে অস্ট্রেলিয়া শেষ কবে টেস্ট সিরিজ খেলতে আমন্ত্রণ জানিয়েছিল, সেটি সহজেই মনে করতে পারলেন বর্তমান ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সেটি ছিল ২০০৩ সাল।

সেই টেস্ট দলে থাকা বর্তমান বাংলাদেশ দলের একমাত্র প্রতিনিধি মাশরাফী। প্রথম টেস্ট হয়েছিল ডারউইনে, দ্বিতীয়টি কেয়ার্নসে। সেটিই বাংলাদেশের শেষ টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার মাটিতে। এরপর কেটে গেছে ১৬ বছর।

এখন টেস্ট না খেললেও অস্ট্রেলিয়ার মনোভাবে হতাশ মাশরাফী। বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ান এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছেন, বৃহস্পতিবার অস্ট্রেলিয়াকে হারাতে পারলেও তারা আমাদের সফরে ডাকবে সেটির নিশ্চয়তা দেখেন না।

Banglabid

‘অস্ট্রেলিয়ায় আমরা টেস্ট খেলেছি অনেক বছর আগে। ডারউইনের (কেয়ার্নস) ম্যাচের পর আমরা দীর্ঘ সময় অস্ট্রেলিয়ায় খেলিনি। ২০০৩ সালে সেই দলে ছিলাম। এতদিন ধরে একটি দেশে সফরে যেতে না পারা টেস্ট খেলুড়ে দেশের জন্য হতাশার। তবে আমি নিশ্চিত নই যে, কালকে (বৃহস্পতিবার) জিতলেই সমস্যার সমাধান হবে কিনা। দুই দেশের বোর্ড কথা বললে হয়তো হতে পারে।’

বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বমঞ্চে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে পরিস্থিতি বদলাতে পারে কিনা- এমন প্রশ্নের জবাবে হতাশাই ঝরল মাশরাফীর কণ্ঠে।

বাংলাদেশ অধিনায়ক আরও বললেন, ‘ম্যাচে আমরা এসব মাথায় আনতে চাই না। আমরা সামনে তাকাচ্ছি। বিশ্বকাপে টিকে থাকতে হলে আমাদের ভালো খেলা নিশ্চিত করতে হবে। বিশ্বমঞ্চে আমরা দেখাতে চাই আমরা উন্নতির পথে যাচ্ছি, অনেক ভালো দল আগের তুলনায়।’

Reneta

ওয়ানডে খেলতে অস্ট্রেলিয়া সব শেষবার বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিল সেই ২০০৮ সালে। গত ১১ বছরে দুই দফায় সূচিতে বাংলাদেশের অজি সফর থাকলেও তা অনুসরণ করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। টেস্ট খেলতে ডেকেছে তো আরও অনেক আগে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-অস্ট্রেলিয়াবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশমাশরাফী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সোহেল তাজের নিখোঁজ ভাগ্নে জীবিত অবস্থায় উদ্ধার

পরবর্তী

টিকে থাকল দুঃসময়ে থাকা আর্জেন্টিনার স্বপ্ন

পরবর্তী

টিকে থাকল দুঃসময়ে থাকা আর্জেন্টিনার স্বপ্ন

‘ভাগ্য’কেও পাশে চান মাশরাফী

সর্বশেষ

ভিডিও ফাঁসের পর এমপির বিরুদ্ধে গাড়িচালকের নতুন অভিযোগ, ছিল ‘পাঁচ বছরের’ প্রস্তাব

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

চিকিৎসায় অবহেলার অভিযোগ ও প্রতিকারে সহায়তা করবে ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমরান খানের চিকিৎসা নিয়ে নতুন নাটকীয়তা, আদালত অবমাননার আবেদন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

প্রথম দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT