একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশন শুরু হচ্ছে ১৬ জানুয়ারি বিকাল ৪টায়।
বাসস জানায়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
গতবছর সর্বোশেষ ১৪ নভেম্বর বসেছিলো জাতীয় সংসদের ১৫তম অধিবেশন। ওই অধিবেশনে সাংবাদিকদের সরাসরি সংসদ ভবনে গিয়ে খবর সংগ্রহের অনুমোদন ছিলো না। তখন সংসদ সচিবালয় থেকে সাংবাদিকদের জানানো হয়েছিলো সংসদ বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচার থেকে মিডিয়া কর্মীদের অধিবেশন কাভার করতে হবে।
গত প্রায় দু’বছর এ ব্যবস্থাপনায় গণমাধ্যমকর্মীরা অধিবেশন কাভার করছেন।








