আদালত

১৬ জানুয়ারির পর ছুটি না বাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে লিগ্যাল নোটিশ

আইনগত নোটিশের চিহ্ন সহ একটি ছবি, যা আইনি কার্যক্রমের নির্দেশনা দেয়।. Channel i News - চ্যানেল আই নিউজ

Legal notice icon colored website button on orange background.

আগামী ১৬ জানুয়ারির পর ছুটি আর না বাড়িয়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মো. আব্দুল কাইয়ুম সরকারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী সোমবার শিক্ষা সচিব ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এই নোটিশ পাঠিয়েছেন।

লিগ্যাল নোটিশে বলা হয়েছে, কোভিড-১৯ এর কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এরই মধ্যে মোট ১১ বার স্কুল বন্ধের তারিখ বৃদ্ধি করা হয়েছে। সর্বশেষ গত ২০ ডিসেম্বর সময় বাড়িয়ে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বাড়ানো হয়। তাই ১৬ জানুয়ারি পর আর বন্ধের মেয়াদ বৃদ্ধি করলে শিক্ষার্থীরা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষার্থীরা রাত দিন ইন্টারনেট-ভিডিওগেম ও টিভি দেখার বদ অভ্যাস করছেন। আবার অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ছেন। তাই দেশের করোনা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকায় ও ভ্যাকসিন প্রাপ্তি সন্নিকটে থাকায় বন্ধের মেয়াদ আর না বাড়িয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে নোটিশে অনুরোধ করা হয়েছে।’

বিষয়:করোনালিগ্যাল নোটিশশিক্ষাপ্রতিষ্ঠান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…