১৬ গোলে স্থবিরতা ভাঙল বুন্দেসলিগা

সামাজিক দূরত্ব মেনে উদযাপন
ছয় ম্যাচ। পাঁচটিতেই জয়-পরাজয় বা ড্রয়ের ফল এসেছে। কেবল একটি ফলহীন, গোলশূন্যও। মোট ১৬ গোল। প্রায় দুমাস পর ইউরোপের সেরা কোনো লিগের মাঠে ফেরা। এভাবেই করোনাকালের স্থবিরতা ভাঙল জার্মান লিগ বুন্দেসলিগা।
শনিবার রাতে থেমে থাকা মৌসুম ফের মাঠে ফিরিয়েছে জার্মান লিগটি। ফেরার ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ড গোল উৎসব করেছে, ৪ বার বল জড়িয়েছে শালকে-০৪ এর জালে। গোলশূন্য ড্র হয়েছে ফরচুনা পাডেরবোর্নের ম্যাচ।
বাকিদের মধ্যে অগসবার্গের বিপক্ষে ১-২ গোলের জয় তুলেছে উলফসবার্গ, হফেনহেইমকে ০-৩ গোলে হারিয়েছে হার্থা বার্লিন, লেইপজিগের সাথে ১-১এ ড্র করেছে ফ্রেইবার্গ, ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ১-৩ গোলের জয় তুলেছে বরুশিয়া মনশেনগ্লাডবাখ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…








