চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬৮ করা রুটের দুই মাইলফলকের অপেক্ষা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ন ১৫, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

গল টেস্টের দ্বিতীয় দিনে দারুণ দুটি মাইলফলকের দিকে ছুটছিলেন জো রুট। ইংল্যান্ড অধিনায়কের গতিরোধ করেছে বৃষ্টি। দিনের শুরুর ভাগের মতো শেষ ভাগেও প্রকৃতি হানা দেয়ায় রুটের অপেক্ষা বেড়েছে। তার মধ্যেই অবশ্য লঙ্কানদের সামনে বড় লিডের ভিত্তি গড়েছে সফরকারীরা।

সিরিজের প্রথম টেস্টে প্রথমদিনে শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে মাত্র ১৩৫ রানে অলআউট করে দেয় ইংল্যান্ড। দ্বিতীয় দিনে ৪ উইকেটে ৩২০ রান তুলে রাত্রিযাপনে গেছে তারা।

বৃষ্টি বাধা না হলে দ্বিতীয় দিনেই বড় লিড আদায় করে নিতে পারত ইংলিশরা। ৬ উইকেট হাতে রেখে এপর্যন্ত যা জমিয়েছে, সেটিও কম নয়। লঙ্কানদের চেয়ে এখনই ১৮৫ রানে এগিয়ে রুটের দল।

পথে রুটের অবদানই বেশি। আগেরদিন জ্যাক ক্রাউলি ও ডম সিবলি দ্রুত ফিরে যাওয়ায় উইকেটে এসেছিলেন জনি বেয়ানস্টো ও জো রুট। শুক্রবার তারা এগোচ্ছিলেন দারুণ ছন্দে।

বেয়ারস্টো ও রুটের জুটিতে উঠে যায় ১১৪ রান। ফিফটি থেকে ৩ রান দূরে আটকে যান বেয়ারস্টো। ২ চারে ৯৩ বলে ৪৭ রানের ইনিংস থামে তার মেন্ডিসের তালুবন্দী হয়ে।

রুট পরে দিনের খেলা হওয়া পুরোটা সময় ব্যাট করে শতক তুলে দেড়শও পেরিয়ে গেছেন। ড্যান লরেন্সকে নিয়ে ১৭৩ রানের জুটি দিয়েছেন। ৬ চার ও ইনিংসের একমাত্র ছয়টি হাঁকিয়ে ৭৩ করে ফিরে গেছেন লরেন্স।

Reneta

৩০ বছর বয়সী ডানহাতি রুট আছেন ১৬৮ রানে অপরাজিত, ১২ চারে ২৫৪ রানের ইনিংস। ক্যারিয়ারের ৯৮তম টেস্টে নেমে ১৮তম সেঞ্চুরি তুলে চতুর্থ ডাবল সেঞ্চুরির দিকে হাঁটছেন। শনিবার হয়ত মাইলফলক ছোঁয়ার জোর চেষ্টা চালাবেন।

যদি ডাবল সেঞ্চুরি ছুঁতে পারেন রুট, পথে আরেকটি দারুণ মাইলফলক যুক্ত হয়ে যাবে তার নামের পাশে। সাদা পোশাকে ৮ হাজার রানের মালিক হতে আর মাত্র ৯ রান চাই তার। আট হাজার থেকে ১৭৭ রান দূরে থেকে গল টেস্টে নেমেছেন তিনি।

ইংলিশদের হারানো চার উইকেটের ৩টি নিয়েছেন লাসিথ এম্বুলডেনিয়া, অন্য উইকেটটি দিলরুয়ান পেরেরার।

Jui  Banner Campaign
ট্যাগ: রুটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছাড়ার বিষয়ে যা জানালেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT