চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬৪২ রোহিঙ্গা ভাসানচরে: পরিবেশ দেখে উৎফুল্ল সবাই

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৭:১১ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের উখিয়া থেকে ১৬৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে নৌবাহিনীর ৭ টি জাহাজে করে ৩৯০ পরিবারের ১৬৪২ জন রোহিঙ্গাকে নিয়ে যাওয়া হয় ভাসানচরে। ভাসানচরে পৌঁছে ভালো থাকার ঘর পেয়ে খুশি রোহিঙ্গারা।

শুক্রবার দুপুর ২ টার দিকে ভাসানচরে জাহাজগুলো পৌঁছার কথা জানিয়েছন নৌ বাহিনীর কর্মকর্তারা।

ভাসানচর থেকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজা নয়ন জানান, বৃহস্পতিবার উখিয়া কলেজ মাঠ ট্রানজিট থেকে ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের বাসে করে চট্টগ্রাম নিয়ে আসা হয়। শুক্রবার সকাল ১০ টার দিকে এসব রোহিঙ্গাদের নৌবাহিনীর ৭ টি জাহাজে করে ভাসানচরে নিয়ে যাওয়া হয়। ৩৯০ পরিবারের ১৬৪২ জন রোহিঙ্গাকে নিয়ে যাবার আগেই ভাসানচরে কর্মকর্তাসহ বেসরকারি উন্নয়ন সংস্থার সদস্যরা অবস্থান করছেন বলেও জানিয়েছেন অতিরিক্ত আর আর আর সি ।

Banglabid

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান, প্রাথমিক পর্যায়ে যাওয়া এসব রোহিঙ্গাদেরকে থেকে রান্না করা খাবার সরবরাহ করা হবে। তারা সেখানে পৌঁছার আগেই তাদের জন্য দুপুরের খাবার প্রস্তুত করা হয়। সেখানে পৌছার সাথে সাথে খাবার সরবরাহ করা হয়। যতদিন তারা সেখানে স্বাভাবিকভাবে রান্নাবান্না শুরু করতে না পারবে ততদিন তাদেরকে রান্না করা খাবার সরবরাহ করা হবে বলেও জানান এ কর্মকর্তা।

ভাসানচরে যাওয়া রোহিঙ্গা রফিকুল ইসলাম, ফরিদুল আলম, কুলসুম বেগম ও আমিনা খাতুন জানান, তারা নিজের ইচ্ছায় ভাসানচরে এসেছে। রোহিঙ্গা ক্যাম্প গুলোতে অভ্যন্তরীন মারামারি ও ঝামেলার মধ্যে তারা থাকতে অস্বস্তি বোধ করছে। তাই তারা সুন্দরভাবে বেঁচে থাকার জন্য ভাসানচরে এসছে বলে জানান।

রোহিঙ্গা নারী মরিয়ম খাতুন বলেন, এখানে এসে এখান পরিবেশ দেখে অনেক ভালো লাগছে। আমরা আসার আগে আমাদের জন্য সব কিছু প্রস্তুত রাখা হয়েছিলো। সন্ধ্যার আগেই নির্ধারিত কক্ষে প্রবেশ করে বাসাটি গুছিয়ে নিলাম। সন্ধ্যায়ও আমাদেরকে রাতের জন্য রান্না করা খাবার সরবরাহ করা হয়েছে।

Reneta

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজা নয়ন বলেন, প্রাথম দলে আসা ১৬৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে বসবাস স্বাভাবিক করার পর পরবর্তী গ্রুপ নিয়ে যাওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভাসানচররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নড়াই সেতুর উচ্চতা বাড়িয়ে নৌপথ সচলের দাবি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের চুল নিয়ে সামাজিক মাধ্যমে মিমের ঝড়

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT