চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ মাস পর জাতীয় দল জার্সিতে সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান জাতীয় দলের জার্সিতে অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ১৫ মাস পর জাতীয় দলের অনুশীলন জার্সিতে দেখা গেল সাকিব আল হাসানকে। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার।

আগামী ২০ জানুয়ারি মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তন ঘটবে নিষেধাজ্ঞায় একবছর বাইরে থাকা সাকিবের।

সে লক্ষ্যে রোববার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন সাকিব। ওয়ানডে ও টেস্টের প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে করেছেন ব্যাটিং-বোলিং-ফিল্ডিং অনুশীলন।

টাইগারদের প্রস্তুতি ক্যাম্প শুরুর দিনই ঢাকায় এসেছে টিম উইন্ডিজ। হোটেলে তিন দিন কোয়ারেন্টাইনে থাকার পর সফরকারীরা শুরু করবে মাঠের অনুশীলন। এই সময়ে দুবার করোনা পরীক্ষা হবে ক্যারিবীয়দের।

চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ না হওয়ায় বাংলাদেশের অনুশীলন ক্যাম্পের প্রথমদিনে যোগ দিতে পারেননি টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও অফস্পিনার নাঈম হাসান। দুজনেই গত মাসে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে চোট পাওয়ায় সার্জারি করিয়েছিলেন।

ঢাকায় এলেও মাঠে দেখা যায়নি নতুন ব্যাটিং পরামর্শক জন লুইস ও বোলিং কোচ ওটিস গিবসনকে। ব্রিটিশ পাসপোর্টধারী হওয়ায় মাঠে আসতে পারেননি কোচিং স্টাফের এ দুই সদস্য। গিবসন ক্যারিবিয়ান হলেও তিনি ব্রিটিশ পাসপোর্টধারী। জন লুইসও ইংলিশ।

সরকারের নিয়ম অনুযায়ী বৃটেন থেকে আসা নাগরিকদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার কথা। যদিও সিরিজ সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সরকারের কাছে আবেদন করেছে কোয়ারেন্টাইন নিয়ম শিথিলের জন্য।

২০১৯ সালের সেপ্টেম্বরের শুরুর দিকে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সাকিব। এরপর ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিলেন একবছর।

গত বছরের নভেম্বরে ঘরোয়া আসর বঙ্গবন্ধু টি-টুয়েন্ট কাপ দিয়ে ফেরেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। সব ঠিক থাকলে এ মাসেই বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় ফিরবেন আন্তর্জাতিক অঙ্গনেও। ৫ সপ্তাহের সফরে টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে ক্যারিবীয়রা।

ট্যাগ: টাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টকশোতে পিকে হালদার: ৭১ টিভির বক্তব্য চান হাইকোর্ট

পরবর্তী

হৃত্বিকের জন্মদিনে সাবেক স্ত্রী’র শুভেচ্ছা

পরবর্তী
একজন পুরুষ ও একজন নারী গাড়িতে বসে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃত্বিকের জন্মদিনে সাবেক স্ত্রী'র শুভেচ্ছা

চ্যানেল আই অনলাইন এর স্বাস্থ্য ব্লগের ছবি, নারী লেখক সৃজিত আখন্দের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্তের হার ও মৃত্যু বেড়েছে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তথ্য গোপন করে মস্কোয় মার্কিন সামরিক বিমান অবতরণে যা জানা গেল

আগস্ট ২৫, ২০২৬

শুক্রবারের বদলে কেন বুধবার মুক্তি পাচ্ছে ‘টক্সিক’?

আগস্ট ২৫, ২০২৬

ঈদে মিলাদুন্নবীতে সর্বোচ্চ নিরাপত্তা, বোম্ব ডিসপোজাল ইউনিট-ডগ স্কোয়াড প্রস্তুত

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব নিয়ে যা বললেন আইনমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধানগণ।

“সশস্ত্র বাহিনীকে আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার”

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT