চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ বছর পর শাকিবের ছবিতে আজিজ রেজার কোরিওগ্রাফি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ১১, মার্চ ২০১৮
বিনোদন
A A
আজিজ রেজা

নৃত্য পরিচালক আজিজ রেজার হাত ধরেই চলচ্চিত্রে এসেছিলেন আজকের ঢালিউড কিং শাকিব খান। প্রথমদিকে এফডিসির বিভিন্ন পরিচালকদের কাছে আজিজ রেজা নিয়ে যেতেন শাকিবকে। পরিচালকদের বলতেন, ওকে কাজের সুযোগ দেন, ও পারবে! ঢাকাই চলচ্চিত্রে শাকিবের শুরুটা এভাবেই। এরপর শাকিব খান টুকটাক যখন সিনেমায় কাজ করতেন তখন আজিজ রেজা কোরিওগ্রাফি করতেন।

শাকিবের প্রায় ১২ থেকে ১৩ টি সিনেমায় গানের কোরিওগ্রাফি করেছেন আজিজ রেজা। সর্বশেষে ২০০৩ সালে তারা একসঙ্গে কাজ করেছেন। তবে আশার কথা হচ্ছে, ১৫ বছর পর শাকিবের ছবির গানে কোরিওগ্রাফি করলেন আজিজ রেজা। উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’ ছবির একটি আইটেম গানের কোরিওগ্রাফি করেছেন তিনি।

রবিবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে এমন খবর জানিয়েছেন আজিজ রেজা নিজেই। বলেছেন, শাকিবের সঙ্গে ১২ থেকে ১৩ টি ছবিতে কাজ করেছি। তবে এবার ১৫ বছর আবার কাজ করলেও এই আইটেম গানে সে নেই। আজিজ রেজা বলেন, এই আইটেম গানে আমার কোরিওগ্রাফিতে নেচেছেন তানহা মৌমাছি। সাত লাখ টাকা বাজেট ছিল এই গানের জন্য। নাচ, গান সবকিছুই ভরপুর পাওয়া যাবে এই গানে।

Banglabid

আজিজ রেজা আরো বলেন, এই ছবিতে আছেন মৌসুমি। তিনি আমাকে দিয়ে গানটি তৈরি করার জন্য প্রযোজক সেলিম ভাইকে বলেন। সেলিম ভাই আমাকে সুযোগ দেন। তাছাড়া পরিচালক উত্তম আকাশ আমার বন্ধু। গানে পারফর্ম করেছে মৌমাছি। সে খুব ভালো নেচেছেন, কাজের প্রতি তাঁর আগ্রহ রয়েছে। যোগ করে বলেন, আমি গানটির কোরিওগ্রাফি করেছি এটা শাকিব জানে কিনা আমি জানিনা। যতদূর জানি সে এখন বিদেশে বেশি থাকে।

আজিজ রেজা আরো বলেন, শাকিব এখন দেশসেরা নায়ক। আমাকে সে আগের মতো রেসপেক্ট করে। ওর সাথে আমার কোনো ঝামেলা হয়নি, আমাকে কোনো অস্মমান করেনি। কিছু লোক আমার কাছে এসে ওর নামে আবোলতাবোল বলতো, আবার ওর কাছে গিয়ে আমাকে নিয়ে আবোলতাবোল বলতো। অনেকেই মনে করে আমাদের মধ্যে মনোমানিল্য রয়েছে, কিন্তু না। ও আমাকে বাবার মতো সম্মান করে। নায়ক হলে অনেককিছুই করতে হয়, অনেক জায়গায় যেতে হয়, সেজন্য সবসময় দেখা সাক্ষাৎ হয়না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজিজ রেজাশাকিব খান
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দিনক্ষণ ঘোষণা

পরবর্তী

এবার নওয়াজ শরীফকে জুতা নিক্ষেপ

পরবর্তী

এবার নওয়াজ শরীফকে জুতা নিক্ষেপ

বাবাকে আগেই বলেছিলাম, তোমাকে মরতে হবে: রাহুল গান্ধী

সর্বশেষ

প্রয়োজন হলে ইরানে আরও ১০০ বার হামলা করতাম: ট্রাম্প

আগস্ট ২২, ২০২৬

স্টার্কের ৬ উইকেট, ১২ রানে ৫ থেকে টেনেটুনে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম-খুনের শিকার পরিবার পুনর্বাসনে আলাদা অধিদপ্তর গঠনের উদ্যোগ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT