ঈদ উল আজহার টানা ১৫ দিন ছুটির পর রোববার খুলেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম শুরু হয়েছে ১০ সেপ্টেম্বর থেকে। এরইমধ্যে বেশকিছু বিভাগে সেমিস্টার ফাইনাল পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আফরোজা মিম বলেন, ‘রোববার থেকে ক্যাম্পাস
খুললেও গত সপ্তাহ থেকেই আমাদের বিভাগে সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে।’
বাংলা বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার নাসিম বলেন, ‘অনেকদিন পর ক্যাম্পাসের বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার পর খুব ভাল লাগছে। কেমন যেন প্রাণ ফিরে পাওয়ার অনুভূতি।’
বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী সপ্তাহ থেকে আবারও ৬দিনের ছুটি হওয়ার কথা রয়েছে।







