চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৈরি পোশাক খাতকে ১৫ থেকে ২০ জন লোক অস্থির করছে: বিজিএমইএ সভাপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০১৮
অর্থনীতি
A A
বিজিএমইএ সভাপতি

বিজিএমইএ সভাপতি

দেশের ৪৪ লাখ শ্রমিকের কর্মসংস্থানের তৈরি পোশাক খাতকে ১৫ থেকে ২০ জন লোক অস্থির করে তুলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমান।

বৃহস্পতিবার বিজিএমইএ’র কনফারেন্স রুমে সদ্য বিদায়ী মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হককে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এ অভিযোগে করেন তিনি।

বিজিএমইএ সভাপতি বলেন, পোশাক শিল্প এমন একটা খাত যেখানে শুধু ৪৪ লাখ শ্রমিকই কাজ করে না, তার বাইরেও অনেকেই জড়িয়ে রয়েছে এর সাথে। এটি অর্থনীতির বড় চালিকা শক্তি। মোট রপ্তানি আয়ের ৮২ শতাংশ আসে এ খাত থেকে। এই যেমন, এ খাতের শ্রমিকরা একটা করে কলা কিনলেও দৈনিক ৪৪ লাখ কলা বিক্রি হয়। এটাও অর্থনীতিতে ভূমিকা রাখে।

‘কিন্তু দুঃখের বিষয় কোন কোন মহল যখন উস্কানি দিয়ে পোশাক খাতকে অস্থিরতার মধ্যে ফেলে দেয় তখন বহির্বিশ্বে সুনাম নষ্ট হয়।’

শ্রমিক নেতাদের উদ্দেশ্য করে সিদ্দিকুর রহমান বলেন, মুষ্টিমেয় ১৫ থেকে ২০ জন লোক সব সময় এ খাতকে অস্থিরতার দিকে নিয়ে যেতে চায়। আমরা আর তাদের কথায় চলবো না। তাদের কাছে মাথানত করে ব্যবসা করবো না। মালিকেরা বিজিএমইএ’র কথা শুনে। শ্রমিকদেরকে শুনতে হবে। মালিকেরা শ্রম আইন মেনে ব্যবসা করে। শ্রমিকদেরও শ্রম আইন মানতে হবে।

ঢাকা শহরের যানজট সবার মধ্যে মানসিক অস্থিরতা ও রোগের সৃষ্টি করেছে মন্তব্য করে সিদ্দিকুর রহমান বলেন, যানজট সৃষ্টির জন্য আমরা জনগণও দায়ী। এই যানজটে বছরে দেশের ১ লাখ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। সবাই মিলে সহযোগিতা না করলে যানজট মোকাবেলা সম্ভব নয়।

Reneta

মাদক ব্যবসা নির্মূলের অনুরোধ জানিয়ে এই শিল্পোদ্যোক্তা বলেন, মাদক দেশের জন্য খুবই ভয়ংকর বিষয়। ভারতের সাথে সংযুক্ত কয়েকটি এলাকা ও কক্সবাজার হয়ে দেশে মাদক প্রবেশ করে। এসব এলাকায় শক্ত নিয়ন্ত্রণ রাখা জরুরী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সিনিয়র সহসভাপতি ফারুক হাসান খান, সহসভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পোশাক খাতবিজিএমইএ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টিকা স্বল্পতার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল ইউনিসেফ

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই মাস পর হরমুজ প্রণালি অতিক্রম করেছে দুটি চীনা ট্যাংকার

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ব্যক্তি উদ্যোগেও সরকারি খাল খনন করা যাবে’

মে ২০, ২০২৬

ঢাকায় যুক্তরাষ্ট্রের পতাকা সম্বলিত ৫০টি বিশেষ রিকশা চালু

মে ২০, ২০২৬
ঢাকার সড়কে এআই ক্যামেরা: বদলাচ্ছে কি চালকদের আচরণ | Channel i News

ঢাকার সড়কে এআই ক্যামেরা: বদলাচ্ছে কি চালকদের আচরণ

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT