চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫৯ ঘণ্টা ওভারটাইম প্রাণ নিলো সাংবাদিকের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A
জাপানি সাংবাদিক

জাপানের সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে তাদের কর্মপ্রক্রিয়ায় আরো পরিবর্তন আনার কথা জানিয়েছে, কারণ সম্প্রতি সেখানে একজন তরুণ সাংবাদিকের মৃত্যুর কারণ ছিলো অতিরিক্ত কর্মঘণ্টা। এক মাসে ১৫৯ ঘণ্টা অতিরিক্ত কাজ করার ফলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান এনএইচকে সাংবাদিক মিওয়া সাডো।

টোকিওতে রাজনৈতিক খবর সংগ্রহ করা ছিলো তার কাজ। ২০১৩ সালে জুলাইতে তার মৃতদেহ পাওয়া যায় বিছানার উপরে। সে সময় নিজের ফোন খুব শক্তভাবে ধরেছিলেন তিনি। মৃত্যুর সময় সাডোর বয়স ছিলো মাত্র ৩১।

এর এক বছর পরে জাপানের কর্মকর্তারা বলেন, তার মৃত্যু অতিরিক্ত কর্মঘণ্টার সঙ্গে সম্পর্কযুক্ত। মৃত্যুর আগের মাসে মাত্র দুদিন ডে অফ নিয়েছিলেন তিনি। ‍মৃত্যুর ঘটনার চার বছর পরে এসে সাডোর মা-বাবার চাপের মুখে এনএইচকে মামলাটি সবার কাছে উন্মুক্ত করেন। সাডোর বাবা মা চান, যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে সেজন্য পদক্ষেপ নেওয়া হোক।

মামলাটি আবার নতুন করে আলো ফেলেছে অতিরিক্ত কাজের কারণে মৃত্যুর উপর। কারণ জাপানে দৈনন্দিন কর্মঘণ্টা অতিরিক্ত বেশি।

২০১৩ সালে টোকিও অ্যাসেম্বলি ইলেকশন কভার করেছিলেন সাডো। এরপরের মাসে জাতীয় সংসদের জন্য উচ্চকক্ষের ভোটও কভার করেন তিনি। এর তিন দিন পরেই মারা যান তিনি।

তার মা স্থানীয় এক দৈনিককে বলেন, ও হয়তো আমাকে তখন ফোন করারই চেষ্টা করছিলো। ওর মৃত্যুতে যেন আমার শরীরের একটি অংশ নষ্ট হয়ে গেছে। বাকি জীবনে আর একবারও সত্যিকার হাসি হাসতে পারবো না আমি।

Reneta

২০১৩ সালে ঘটে যাওয়া মৃত্যুর এই রহস্য উদঘাটন পুরো দেশকেই চমকে দিয়েছে। কারণ এরআগে জাপানের এই সরকারি টিভি এনএইচকে অন্যান্য কোম্পানির কর্মীদের এমন দুঃখজনক মৃত্যুর ব্যাপারে খবর প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে ২০১৫ সালে একটি বড় অ্যাডভারটাইজিং এজেন্সি ডেন্টসুতে এক নারীর ১০০ ঘণ্টার বেশি ওভারটাইম করার পর আত্মহত্যার ঘটনাও।

এনএইচকে প্রধান রোইচি উয়েডা তাদের সম্প্রচার মাধ্যমে কর্মঘণ্টা আরো উন্নত করার কথা জানিয়েছেন। তিনি বলেন, এমন অসাধারণ একজন সাংবাদিককে হারিয়ে আমরা খুবই ব্যথিত। তার মৃত্যুর সঙ্গে কাজের সম্পৃক্ততার ব্যাপারটা আমরা খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছি। তার মায়ের সঙ্গে মিলে আমরা কর্মঘণ্টা পুনর্গঠনের কাজ চালিয়ে যাবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাংবাদিকের মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT