চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৪ সেলাই নিয়েই খেলছেন মাশরাফী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বাঁ-হাতে পড়েছে ১৪টি সেলাই। ব্যান্ডেজে মোড়ানো হাত। এত বড় চোট নিয়েও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে বিপিএলের এলিমিনেটর ম্যাচে খেলছেন মাশরাফী বিন মোর্ত্তজা। সোমবার মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে টস করতে নামেন ঢাকা প্লাটুনের অধিনায়ক। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম।

শনিবার রাতে গ্রুপপর্বের শেষ ম্যাচে ফিল্ডিং করার সময় বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীর মাঝামাঝি অংশে আঘাত পান মাশরাফী। খুলনা টাইগার্সের ইনিংসের একাদশতম ওভারে মেহেদী হাসানের ঝুলিয়ে দেয়া বলটি কাভারের উপর দিয়ে সীমানা পার করতে চেয়েছিলেন রাইলি রুশো। বাঁ-দিকে ঝাঁপিয়ে ক্যাচ নিতে গিয়ে তালুতে চোট পান ঢাকা অধিনায়ক।

ঝাঁপিয়ে পড়ে দ্রুতগতির বলটি তালুবন্দি করতে চেয়েছিলেন মাশরাফী। কিন্তু বল তার মুঠো গলে বেরিয়ে যায়। চোট পেয়ে কিছুক্ষণ মাঠেই শুয়ে থাকেন তিনি। পরে রক্তাক্ত হাত নিয়ে বেরিয়ে যান মাঠের বাইরে। সঙ্গে সঙ্গেই কাটা অংশে পড়ে ১৪টি সেলাই।

শের-ই-বাংলা স্টেডিয়ামে এলিমিনেটরের এই ম্যাচে হারা দলের টুর্নামেন্ট শেষ হয়ে যাবে। জয়ী দলের আরেকটি সুযোগ থাকবে ফাইনালে খেলার। প্রথম কোয়ালিফায়ারে হারা দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে পরীক্ষা দিতে হবে এলিমিনেটরের জয়ী দলকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা-চট্টগ্রামবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯মাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গড়া হলে সেটাই সরকারের জন্য ফ্র্যাঙ্কস্টাইন হবে

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২, ২০২৬
ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT