চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৪৪ ধারা ভাঙায় রাহুল গান্ধী আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের উত্তরপ্রদেশের হাথরাসে ১৪৪ ধারা ভেঙে গণধর্ষণে নিহত তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে পুলিশের হাতে আটক হয়েছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।

সে সময় তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকেও আটক করা হয়।

সরকারি বিধিমালা লঙ্ঘন করে রাস্তায়  জনসমাগম করার দায়ে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।

গণধর্ষণের শিকার ওই তরুণী গত মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পরে উত্তরপ্রদেশ পুলিশ পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে রাতের আঁধারে ওই তরুণীর মরদেহ পুড়িয়ে দেয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়।

রাহুল গান্ধী অভিযোগ করে বলেছেন, দিল্লি থেকে উত্তরপ্রদেশে ওই তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় উত্তরপ্রদেশ পুলিশ গতিরোধ করে গাড়িবহর আটকে দেয়।

Reneta

ওই ঘটনার প্রতিবাদে দলের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পুলিশ লাঠিচার্জ করে।

কংগ্রেসের এই নেতা এক টুইট বার্তায় পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছেন বলে দাবি করেছেন। পুলিশ সদস্যরা তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী পুলিশের সঙ্গে তীব্র বাক-বিতণ্ডায় জড়িয়েছেন। ভিডিওতে পুলিশ সদস্যদের উদ্দেশে রাহুল গান্ধীকে বলতে শোনা যায়, আমাকে কেন আটক করছেন? আমাকে আটকের কারণ কি? গণমাধ্যমের কাছে পরিষ্কার করুন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে রাহুল গান্ধী বলেন, পুলিশ আমাকে ধাক্কা দিয়েছে, লাঠিচার্জ করেছে এবং আমাকে মাটিতে ফেলে দিয়েছে। আমি জিজ্ঞাসা করতে চাই, এই দেশে কি কেবল মোদীজিই হাঁটতে পারবেন? একজন সাধারণ মানুষ কি হাঁটতে পারবেন না? আমাদের গাড়ি থামানো হয়েছিল, তাই আমরা হাঁটতে শুরু করি।

রাহুল গান্ধীর হাথরসে যাওয়ার কথা ঘোষণার পর বৃহস্পতিবার ১৪৪ ধারা জারি করে যোগী সরকার। কিন্তু কর্মসূচি বাতিল না করে দলীয় নেতাকর্মীদের নিয়েই যাত্রা করেন রাহুল। হাথরাস থেকে ১৪০ কিলোমিটার দূরে থাকতেই আটক হন রাহুল।

কংগ্রেস নেতাকে আটকের বিষয়ে উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, করোনাভাইরাস নিয়ন্ত্রণে ১ সেপ্টেম্বর থেকে উত্তরপ্রদেশে প্রবেশে নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এই নিয়ন্ত্রণ। সেই কারণেই রাহুল-প্রিয়াংকার কনভয় আটকানো হয়েছে। সরকারি বিধির ১৪৪ ধারা লঙ্ঘনের দায়ে আটক করা হচ্ছে।

ভিডিওতে দেখা যায়, পথরোধকারী পুলিশ সদস্যদের প্রতিরোধের চেষ্টা করছেন রাহুল গান্ধী। পরে ধাক্কাধাক্কির এক পর্যায়ে মাটিতে পড়ে যান কংগ্রেসের অন্যতম এই নেতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাহুল গান্ধী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম (সংগৃহীত)।

শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছে তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬

বিরোধী দলের পরামর্শ আমরা গ্রহণ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নবম শ্রেণি পর্যন্ত স্মার্টফোন নিষিদ্ধ করল পর্তুগাল

আগস্ট ৪, ২০২৬

দেশে জাতীয় সাইবার নিরাপত্তা রেটিং কাঠামো চালু, কাজ করবে যেভাবে

আগস্ট ৪, ২০২৬

মেহেরপুরে এবার পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় পাটের ফলন বিপর্যয়

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT