চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৩ বছর বয়সীর ৬ বলে ৬ উইকেটের কীর্তি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৬ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
ছোট বালক ক্রিকেট খেলোয়াড় হিসেবে ৬ উইকেট নিয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লুক রবিনসন

বয়স মাত্র ১৩! কিন্তু এই বয়সেই লুক রবিনসন যা করেছে, তাতে চমকে গেছে পুরো ক্রিকেট বিশ্ব। ইংল্যান্ডের উত্তর ডারহ্যামের এই স্কুলছাত্র ৬ বলে ৬ উইকেট তুলে নিয়ে হৈচৈ ফেলে দিয়েছে!

রবিনসনের আউটগুলো আবার যেনতেন নয়। প্রতিটি উইকেটই সে পেয়েছে প্রতিপক্ষকে বোল্ড করে। ইংল্যান্ডের উত্তর-পূর্বে ডারহ্যামের ফিলাডেলফিয়া ক্রিকেট ক্লাবের অনূর্ধ্ব-১৩ দলের হয়ে এই অবিশ্বাস্য কীর্তিটি গড়েছে রবিনসন।

কীর্তি গড়ার সময় রবিনসন পাশে পেয়েছে পুরো পরিবারকেই। বাবা স্টিফেন রবিনসন দায়িত্ব পালন করেছেন ম্যাচের আম্পায়ার হিসেবে, মা হেলেন ছিলেন স্কোরার। ভাই ম্যাথু ছিল একই দলের ফিল্ডার হিসেবে। আর দাদা গ্লেন রবিনসন নাতিকে উৎসাহ দিয়েছেন দর্শক হিসেবে।

প্রথম দুই ওভারে ভালো বল করেও উইকেটশূন্য থাকায় হতাশ ছিল লুক। নিজের তৃতীয় এবং শেষ ওভারে যেকোনো মূল্যে উইকেট পেতে মরিয়া ছিল সে। এমনটাই জানাচ্ছেন লুকের বাবা স্টিফেন, ‘ও প্রথম দুই ওভারে বল করে কোনও উইকেট পায়নি। তাই শেষ ওভারে ভিন্নকিছু করতে চাইছিল। আমি শুধু ওকে বললাম চালিয়ে যাও। এরপরই সে উইকেট পেতে শুরু করল।’

অবিশ্বাস্য কীর্তিটা অবশ্য একার করে নিতে পারছে না লুক। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার চতুর্থ বিভাগে গোল্ডেন পয়েন্ট ক্লাবের অ্যালেড ক্যারি নামের একজন বোলারও গড়েছিলেন ‘ডাবল হ্যাটট্রিকের’ এই অবিশ্বাস্য কীর্তি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

আলোচনার সুযোগ দিতে ইরানে হামলা স্থগিত করেছেন ট্রাম্প

জুলাই ২৭, ২০২৬

প্রশ্নফাঁস বিতর্কের পর পরীক্ষা ব্যবস্থা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা নরেন্দ্র মোদির

জুলাই ২৭, ২০২৬

দীর্ঘ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

জুলাই ২৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

জুলাই ২৭, ২০২৬

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু আজ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT