আন্তর্জাতিক

১৩ বছর পর নিজের দেশে ফিরলো বাস্তবের ‘মুন্নি’

১৩ বছর পর নিজের দেশে ফিরলো বাস্তবের ‘মুন্নি’

১৩ বছর পর পাকিস্তান থেকে নিজের দেশ ভারতে ফিরলেন গীতা। সোমবার সকালে পাকিস্তানের করাচি থেকে দিল্লীতে এসে পৌঁছায় সে। 

এ যেনো ঠিক সিনেমার গল্প। ছোট্টবেলায় মেলায় হারিয়ে যাওয়া, দিনের পর দিন বিচ্ছিন্ন, একাকী, নিঃসঙ্গ জীবন কাটানোর পর অনেকগুলো বছর পেরিয়ে আবার নিজের পরিবারের কাছে ফিরে আসা।

বলিউডি সিনেমায় বাজরাঙ্গি ভাইজান মুন্নিকে ভারত থেকে পাকিস্তানে পৌঁছে দিলেও এবার ভারতীয় এক মুন্নিকে পাকিস্তান থেকে ফেরত আনা হলো। বাস্তবের ‍মুন্নির নাম গীতা। পাকিস্তানে এতগুলো বছর যেখানে মেয়েটি ছিলো তাদেরই রাখা নাম এটি। গীতা কানে শোনেনা এবং কথাও বলতে পারেনা। 

পাকিস্তানের ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের পাঠানো বেশ কিছু ছবি দেখে বিহারের জনার্দন মহাতোকে নিজের বাবা হিসেবে চিহ্নিত করেছে গীতা। খুব শিগগির তাদের দেখা হবে।  

মহাতোর দাবি ২০০৪ সালে একটি মেলায় গিয়ে তিনি তার মেয়ে ‘হিরা’কে হারিয়ে ফেলেন। তবে তথ্য নিশ্চিত করতে ডিএনএ টেস্ট করা হবে।

ভারতের বর্ডার পেরিয়ে পাকিস্তানে যাওয়ার সময় গীতার বয়স ছিলো ১০ বছর। ঠিক কিভাবে সে সেখানে গিয়ে পৌঁছালো তা এখনো জানা যায়নি। সালমানের বাজরাঙ্গি ভাইজান সিনেমাটি দেখার পর বাড়ি ফেরার জন্য আরো অস্থির হয়ে ওঠে ঘরহারা মেয়েটি। এরপরেই সে মিডিয়ার নজরে আসে। আর সেটারই ফলাফল তার আজকের প্রত্যাবর্তন। 

বিষয়:গীতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…