চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৩টি ভাষায় অনুদিত আল মাসুমের করোনার কবিতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ণ ২৩, মে ২০২০
শিল্প সাহিত্য
A A
করোনা

সারা পৃথিবী যখন করোনায় বিপর্যস্ত। যখন পৃথিবীর সব প্রান্তের মানুষ ঘরে বন্দী, তখন লেখক আল-মাসুম মনে করলেন কবিতা হতে পারে সামাজিক দূরত্বের কালে মানসিকভাবে ঐক্য গড়ার এক অপূর্ব মাধ্যম।

সেই ভাবনা থেকে লেখক আল-মাসুম পাঁচটি কবিতা লিখলেন করোনার বিভিন্ন দিককে উপজীব্য করে। কবিতাগুলো আবৃত্তি করেছেন এপার বাংলা ও ওপার বাংলার জনপ্রিয় বাচিক শিল্পীরা।

একটি কবিতা ইংরেজী ভাষায় অনুবাদ করেছেন গবেষক সাংবাদিক আফসান চৌধুরী। ইংরেজী করার পরে কবিতাটি মোট ১৩টি ভাষায় অনুবাদ করা হয়েছে, করা হয়েছে আবৃত্তি।

লেখক আল-মাসুম পেশায় একজন সাংবাদিক। তিনি তার বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাংবাদিক বন্ধুদের সাথে যোগাযোগ করে কবিতাটি ছড়িয়ে দিয়েছেন সারা বিশ্বে।

কবি আল-মাসুম বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে গিয়েছি, পৃথিবীর নানান ভাষাভাষীর মানুষের সাথে পরিচিত হয়েছি। গড়ে উঠেছে এক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। তাই যখন আমি সবাইকে বললাম যে করোনা ইস্যুতে সারা বিশ্ব যখন লড়ছে, তবে আমরা নই কেন? সবাই সাড়া দিয়ে যার যার ভাষায় অনুবাদ করে আবৃত্তি করে আমাকে পাঠালো। আমি যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছি ঠিক তেমনি তারাও শেয়ার করেছে।

ইকুয়েডরের সিনিয়র সাংবাদিক মনিকা সিসিলিয়া, জাপানিজ নাগরিক ও জাপানের উন্নয়ন কর্মী মিহা সাতো, মেক্সিকোর সাংবাদিক জোয়ান মায়োরগা, ফিলিপিন্সের সাংবাদিক হন সোফিয়া, ইউক্রেনের সাংবাদিক কেটি কট, মেসিডোনিয়ার সিনিয়র সাংবাদিক নাতাশা দোকভস্ক, জাম্বিয়ার উন্নয়ন কর্মী স্যামুয়েল চাদেমানা, শ্রীলঙ্কার তরুণ উন্নয়ন কর্মী পিউশানি ইলিগানা, যুক্তরাজ্যের সাংবাদিক মিখাইল হেবিস, তুরস্কের নাগরিক আইশে সন্তরন ও রাশিয়ান নাগরিক ইয়াবেহেনিইয়া লিপস্কা আবৃত্তি করেন।

Reneta

এছাড়া বাংলাদেশের বিখ্যাত অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, পশ্চিমবঙ্গের বিখ্যাত অভিনেত্রী শ্রীলা মূখার্জী আবৃত্তি করেছেন কবিতা। বাংলাদেশের হাসান আরিফ ও মোহাম্মদ আহকাম উল্লাহ ও আবৃত্তি করেছেন মাসুমের কবিতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবিতাকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT