চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২ লাখ নতুন করদাতা সংগ্রহে এনবিআরের কর জরিপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৯
অর্থনীতি
A A

১২ লাখ নতুন করদাতা সংগ্রহে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর জরিপ কার্যক্রম শুরু করেছে। এবার বহিরাঙ্গন ও অভ্যন্তরীণ দুই পর্যায়ে জরিপ কাজ পরিচালিত হচ্ছে। সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদ ও সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স এবং বিদ্যুৎ, গ্যাস, পানিসহ অন্যান্য সেবা প্রদানকারি সংস্থার তথ্য ব্যবহার করা হচ্ছে।

এর পাশাপাশি করদাতা চিহ্নিত করতে গৃহসম্পত্তির হিসাব নিচ্ছে জরিপ কর্মীরা।

সম্প্রতি এনবিআর সারাদেশে নিবিড় জরিপ কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন করাঞ্চলকে নির্দেশ দেয়। এর প্রেক্ষিতে চলতি মাসে দেশব্যাপী কর জরিপ কার্যক্রম শুরু হয়েছে।

এ বিষয়ে এনবিআরের সদস্য মো. মেফতাহ উদ্দিন খান বলেন, পুরো বছরজুড়ে আমাদের নতুন করদাতা সংগ্রহের কাজ চলে। তবে এবার আমরা জরিপ কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছি। গ্রাম পর্যন্ত ঘরে ঘরে গিয়ে করদাতা সংগ্রহ করতে চাই। সেক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে গৃহসম্পত্তির হিসাব নেয়ার পাশাপাশি সেবা প্রদানকারি সংস্থার তথ্য ব্যবহার করা হচ্ছে।

তিনি জানান, সম্প্রতি বিভিন্ন করাঞ্চলকে জরিপ কার্যক্রম পরিচালনার জন্য চিঠি দেয়া হয়। এর পরিপ্রেক্ষিতে তারা জরিপ শুরু করেছে।

এনবিআরের এই কর্মকর্তা বলেন, বিগত ২০১৮-১৯ অর্থবছরে আমরা কর জরিপের মাধ্যমে ৫ লাখ ৬০ হাজার নতুন করদাতা সনাক্ত করতে সক্ষম হই। এসব করদাতারা ই-টিআইএন নিবন্ধনের পাশাপাশি আয়কর ফাইল চালু করেছে। এই সাফল্যের প্রেক্ষিতে আমরা এবারও আশা করছি ১২ লাখ নতুন করদাতা সংগ্রহের লক্ষ্য নিয়ে যে কর জরিপ শুরু হয়েছে, সেই লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হবো।

Reneta

এনবিআর সূত্র জানায়, জনবলের অভাবে কর কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে জরিপ কার্যক্রম চালানো সম্ভব নয়। তাই গতবছরের মত এবারও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ করে এবার প্রথমবারের মত প্রত্যেক জরিপ টিমে নারী শিক্ষার্থীদের রাখা হচ্ছে।

এনবিআর বলছে, মানুষের আর্থিক সক্ষমতা বাড়ার পরিপ্রেক্ষিতে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যন্ত অসংখ্য পাকা বাড়ি ও ফ্ল্যাট নির্মিত হয়েছে। এদের মধ্যে একক ও যৌথ মালিকার অনেক করযোগ্য ব্যক্তি থাকলেও করনেটের বাইরে রয়েছে। তাই নতুন করদাতা সনাক্তে যাদের পাকা বাড়ি, ফ্ল্যাট আছে তাকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। এসব সম্পত্তির মালিকের তথ্য বহিরাঙ্গন ও অভ্যন্তরীণ দুইভাবে যাচাই করা হচ্ছে। এতে শহরের পাশাপাশি গ্রামেও নতুন করদাতা সনাক্ত করা সহজ হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়করএনবিআরকরদাতা
শেয়ারTweetPin

সর্বশেষ

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT