চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে ফেরদৌসের ‘মেঘকন্যা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে এর আগে ‘পোস্ট মাস্টার ৭১’ এবং ‘লিডার’ নামে দুই ছবিতে অভিনয় করেছেন এ প্রজন্মের নায়িকা নিঝুম রুবিনা। ওই ছবি দুটি মুক্তির আগেই ফেরদৌস ও নিঝুম রুবিনা জুটির আরেক ছবি মিনহাজ অভি পরিচালিত ‘মেঘকন্যা’মুক্তি পেতে যাচ্ছে।

আগামী ১২ অক্টোবর ছবিটি দেশব্যাপী মুক্তি পাবে। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন নায়িকা নিঝুম রুবিনা।

এর আগে একাধিকবার এ ছবির মুক্তি তারিখ পেছানো হলেও এবার আর বদলাবে না উল্লেখ করে নিঝুম রুবিনা বলেন, প্রযোজক সমিতি থেকে মুক্তির তারিখ নিয়েছি। ১২ অক্টোবর নিশ্চিত মুক্তি পাবে ‘মেঘকন্যা’।

তিনি জানান, বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) ছবির প্রথম গান প্রকাশ হবে লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে। এরপর পোস্টার, টিজার, ট্রেলার ধীরে ধীরে প্রকাশ হবে।

নিঝুম রুবিনা বলেন, মেঘকন্যা পুরোপুরি পারিবারিক গল্পের ছবি। বলতে পারি, পুরোটাই ফ্যামিলি ড্রামা। এর ফাঁকে রয়েছে প্রেম-দুঃখ। আরও বলেন, লম্বা সময় পর মুক্তির ফলে কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না। এটা গল্প প্রধান ছবি। এ ছবিটি নিয়ে আমি অনেক শ্রম ব্যয় করেছি। আমার বিশ্বাস কাজটি সবার ভালো লাগবে।

ফেরদৌস-নিঝুম রুবিনা ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন সুচরিতা, শম্পা হাসনাইন, ঋদ্ধ প্রমুখ।

Reneta

ছবির চিত্রগ্রহণ করেছেন কিংবদন্তি চিত্রগ্রাহক মাহফুজুর রহমান। প্রযোজনা করেছেন এ জেড এম জাহাঙ্গীর কবির। জয়া মিডিয়ার ব্যানারে নির্মিত এই ছবির সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। নৃত্য পরিচালনা করেছেন মাসুম বাবুল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিত্রনায়ক ফেরদৌসনিঝুম রুবিনালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জুলাই ১৬, ২০২৬

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: সন্তানের ছবি হাতে মনকে সান্তনা দেন শহীদ আবু সাইদের মা-বাবা

জুলাই ১৬, ২০২৬

হিসাবের বেড়াজালে আষাঢ়- শ্রাবণ মাস

জুলাই ১৬, ২০২৬

কাতার সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT