প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২২ হাজার ১শ’১টি বাড়ি হস্তান্তরের মধ্য দিয়ে ১২টি জেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করবেন। আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে বাড়ি হস্তান্তরের মোট সংখ্যা দাঁড়াবে ২ লাখ ৩৮ হাজার ৮শ’৫১টি। বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোর মধ্যে বাড়ি বিতরণের ঘোষণা দেবেন তিনি।






