ভারতের জনপ্রিয় সংগীতভিত্তিক শিশুদের নিয়ে প্রতিযোগিতার অনুষ্ঠান ‘দ্য ভয়েস অব ইন্ডিয়া কিডস সিজন ২’ এর ফলাফল এসেছে রবিবার (১১ মার্চ)।
বেশ কয়েক সপ্তাহর কঠিন প্রতিযোগিতার পর অবশেষে আসামের মানসী সাহরিয়াহ’র হাতে গেল বিজয়ীর ট্রফি। মানসীর সাথে চূড়ান্ত পর্বে প্রতিযোগিতা করেছে আরও পাঁচজন। নীলাঞ্জনা ও শ্রুতি হয়েছে প্রথম ও দ্বিতীয় রানার আপ।
১১ বছরের মানসী পুরস্কার হিসেবে ট্রফি ছাড়াও পেয়েছে ২৫ লাখ টাকার চেক। প্রথম ও দ্বিতীয় রানার আপের হাতে গেছে ১০ লাখ টাকার চেক।
জয়ী হয়ে সাংঘাতিক উচ্ছ্বসিত মানসী। পলক মুচ্ছলের দলে থাকা মানসী ধন্যবাদ জানিয়েছেন সবাইকে।

আসামের ছোট্ট এক জেলা থেকে আসা মানসী গান শেখার আগ্রহ ছোটবেলা থেকে। মাত্র ৩০০ জনসংখ্যা বিশিষ্ট তাঁর এলাকায় গানের শিক্ষক পাওয়া খুবই মুশকিল। তবুও, হাল ছাড়েননি মানসী। হিন্দী গানের ভিডিও দেখতে দেখতে গান শিখেছে মানসী। পরে তাঁর গ্রামের লোকদের সহায়তায় মুম্বাই আসার সুযোগ পায় মানসী।
তাঁদের সবার কষ্টের সঠিক মূল্যায়ন করেছে মানসী। বিজয়ী মানসীর জন্য এখন অপেক্ষায় তাঁর গ্রামবাসী।
‘দ্য ভয়েস অব ইন্ডিয়া কিডস সিজন ২’ এর বিচারক হিসেবে ছিলেন পলক মুছাল, হিমেশ রেশমিয়া ও শান।








