চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১১ দিন পর জানা যাবে এমবাপে রিয়ালের কিনা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ১৭, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

প্যারিস ছেড়ে মাদ্রিদে যাচ্ছেন কাইলিয়ান এমবাপে— খবরটা প্রায় নিশ্চিত করেই জানাচ্ছে স্প্যানিশ গণমাধ্যম গোলডটকম। লিখেছে, ২৯ মে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর লস ব্লাঙ্কোসদের সঙ্গে ফ্রেঞ্চম্যানের চুক্তির কথা জানিয়ে দেবে রিয়াল। আরও খবর, নতুন ক্লাবের শর্তে রাজিও হয়ে গেছেন বিশ্বকাপজয়ী তারকা।

লা লিগা চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি করতে সম্মত হয়ে গেছেন এমবাপে, মঙ্গলবার স্প্যানিশ গণমাধ্যমে খবর এমনই। সবকিছু ঠিকঠাক থাকলে ১১ দিন পর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার সুযোগ মিলতে পারে ফ্রেঞ্চ স্ট্রাইকারের ভবিষ্যতের ব্যাপারটি।

গত মৌসুমে এমবাপেকে পাওয়ার জন্য পিএসজিকে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছিল রিয়াল। সেবার নিজেদের অন্যতম স্ট্রাইকারকে বেচতে চায়নি পিএসজি। এবার আসছে গ্রীষ্মেই তাদের সাথে চুক্তি শেষ হতে চলেছে এমবাপের, তাই পিএসজি চাইলেও ফরাসি তারকাকে আটকাতে পারবে না।

লিগ ওয়ানের ধনী ক্লাবটি এমবাপেকে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা যদিও চালিয়ে যাচ্ছে। ফরাসি তারকার ইমেজ স্বত্বর পুরোটা দেয়ার পাশাপাশি বাড়তি বেতনও নিশ্চিত করছে। চুক্তি নবায়ন করলে বোনাস হিসেবে আরও ১০ কোটি ইউরোর প্রস্তাব দিয়ে রেখেছে। কিন্তু অর্থের অঙ্কেও মন গলছে না এমবাপের। শৈশবের স্বপ্নের ক্লাবে পা রাখতে মুখিয়ে তিনি। তাই বেশ কয়েকর চুক্তির বিষয়ে আলোচনা করেও সফল হয়নি ফ্রান্সের ক্লাবটি।

পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরই রিয়ালের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করবেন এমবাপে। জুনের শুরুতেই তাকে রিয়ালের খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হতে পারে। তবে সাদা জার্সিতে ফ্রেঞ্চম্যানের স্বপ্নপূরণ হতে অপেক্ষা কিছুটা বাড়তেও পারে। আন্তর্জাতিক দায়িত্ব শেষ হওয়ার পর ১৩ জুন বার্নাব্যুতে আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে পারে তার।

স্প্যানিশ আরেক গণমাধ্যম মার্কার সাংবাদিক র‍্যামন আলভারেজ জানাচ্ছেন, মাদ্রিদের ক্লাবটির হয়ে মৌসুমপ্রতি ৩ কোটি ইউরো করে আয় করবেন এমবাপে। রিয়ালে যোগ দেয়ার সঙ্গে সঙ্গে বোনাস হিসেবে পকেটে ঢুকবে আরও ১২ কোটি ইউরো।

Reneta

খবর, চার মাস চেষ্টার পর এমবাপের সঙ্গে চুক্তির ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে রিয়াল। তবে এমবাপে যদি এখনই পিএসজি ছাড়ার ঘোষণা দেন তবুও নিজেদের পরিকল্পনা থেকে পেছাবে না বার্নাব্যু। অর্থাৎ, ১১ দিন পরই ক্লাবে তাদের নতুন সেনশেসনের আগমনের ঘোষণা দেবে। ২১ মে মেটজের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচটি পিএসজির জার্সিতে এমবাপের শেষ ম্যাচ হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেচ্যাম্পিয়ন্স লিগপিএসজিপ্যারিসফ্রান্সরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পিকফোর্ডের পানির বোতলে পেনাল্টি পরিকল্পনা, ফাঁস করে দিলো আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘন্টায় হামে আরও ৮ জনের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মা-বাবার তালাক বিরোধে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদির কাছে ১৯৬ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট-লুঙ্গি পরাসহ যেসব পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT