চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১১ ঘণ্টার শ্বাসরুদ্ধকর ‘অপারেশন আগস্ট বাইট’ সমাপ্ত

মুহাম্মাদ আসাদুল্লাহমুহাম্মাদ আসাদুল্লাহ
১:০৬ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A

রাজধানীর পান্থপথে সন্দেহজনক জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ‘অপারেশন আগস্ট বাইট’ শেষ হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান মনিরুল ইসলাম এ অভিযানের সমাপ্তি ঘোষণা করেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

মনিরুল ইসলাম বলেন, ‘শোকের মাসের পুরনো ক্ষত মনে করিয়ে দেয়াসহ নিজেদের অস্তিত্ব জানান দিতে এবং নতুনদের দলে ভেড়াতে জঙ্গিগোষ্ঠী এই হামলার পরিকল্পনা করে। এটি নব্য জেএমবির একটি সেল। আগস্টের কর্মসূচি লক্ষ্য করে ধানমন্ডির ৩২ নম্বরে হামলা হতে পারে এ বিষয়ে অস্পষ্ট তথ্য ছিল গোয়েন্দাদের কাছে।’

তিনি বলেন, ‘হামলার লক্ষ্যে জঙ্গিরা রাজধানীর পান্থপথ ও মিরপুর রোড এলাকায় অবস্থান নিতে পারে বলে গোয়েন্দা বিভাগের আইটি বিশেষজ্ঞরা ধারণা করেন। এ বিষয়টি মাথায় রেখে পান্থপথ ও মিরপুর রোড এলাকায় সতর্ক অবস্থান নেয় গোয়েন্দারা। সোমবার সন্ধ্যায় এসব এলাকায় তল্লাশি চালায় তারা।’

মনিরুল বলেন, ‘রাতে আবারও এসব এলাকার সব আবাসিক হোটেলে তল্লাশি চালানো হয়। সেসময় হোটেল ওলিও ইন্টারন্যাশনালের সব কক্ষে তল্লাশি চালানো হলেও ৩০১ নাম্বার কক্ষটি ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। দরজা খুলতে বললে ভেতর থেকে এক জঙ্গি দরজা খুলতে অস্বীকৃতি জানায়। সকালের আগে দরজা খোলা হবে না জানালে গোয়েন্দারা বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। সেসময় জানালা দিয়ে কক্ষের ভেতরে তার ও ব্যাগ দেখা যায়।’‘পরে গোয়েন্দাদের খবরের ভিত্তিতে রাতেই পুলিশ, র‌্যাব এবং সোয়াটের সদস্যরা হোটেলটি ঘিরে রাখে। শোক দিবসের কর্মসূচির কারণে রাতে ও ভোরে অভিযান চালানোর সিন্ধান্ত নেয়া হয়নি। পরে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চালানো হয়। এর আগে জঙ্গিকে আত্মসমর্পনের কথা বললে সে আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানায়। পরে বাধ্য হয়ে গুলি চালানো হয়।’

সিটিটিসি ইউনিট প্রধান বলেন, ‘গুলি চালালে ওই জঙ্গি তার কাছে থাকা শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায় এবং বাইরে বের হয়ে আসে। এরপর সে আবারও বোমার বিস্ফোরণ ঘটায়। এই বিস্ফোরণে এবং সোয়াটের গুলিতে সেসময় তার মৃত্যু হয়। এছাড়া তার কাছে থাকা আরও একটি বোমা নিস্ক্রীয় করে আইনশৃঙ্খখলা রক্ষাকারী বাহিনী।’

Reneta

তিনি আরও বলেন, ‘নিহত জঙ্গির নাম সাইফুল ইসলাম। তার বাড়ি খুলনার ডুমুরিয়ায়। তার বাবা একটি মসজিদের ইমাম। সে খুলনা বিএল কলেজে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং আগে শিবিরের রাজনীতি করতো।’এর আগে অভিযানে সন্দেহভাজন এক জঙ্গি নিহত ও ‘হোটেল ওলিও ইন্টারন্যাশনাল’ ভবনের নিরাপত্তারক্ষী আহত হয়েছে বলে জানান পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

অভিযানস্থলে এ কে এম শহীদুল হক উপস্থিত হয়ে বলেন, ‘শোকাবহ আগস্টের কর্মসূচিতে জঙ্গিদের বড় ধরণের নাশকতার পরিকল্পনা ছিল। কিন্তু গোয়েন্দাদের তৎপরতায় সেটা সম্ভব হয়নি।’

ছবি: সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপারেশন আগস্ট বাইট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT