চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোগি প্রতি ডাক্তারের সময় বনাম ১০ হাজার নতুন ডাক্তার নিয়োগ

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৪৬ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৮
সম্পাদকীয়
A A

এ বছর ডিসেম্বর মাসের মধ্যেই দেশে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, ওই নিয়োগের অর্ধেক দেয়া হবে আগামী তিন মাসের মধ্যে। রোববার ঢাকায় বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। গত বছর অাগস্টেও বিশেষ বিসিএসের মাধ্যমে ১০ হাজার চিকিৎসক নিয়োগের কথা বলেছিলেন স্বাস্থ্যমন্ত্রী। তবে এবার তিনি সুনির্দিষ্ট সময়ের কথা বললেন। বাংলাদেশের চিকিৎসা সেবা নিয়ে অনেক প্রশ্ন আছে মানুষের মনে। সরকারি ডাক্তাররা গ্রামাঞ্চলে যেতে চান না। নিতান্ত চাকরি বাঁচাতে গেলেও তারা ঠিকমতো রোগি দেখেন না এবং সময়মতো স্বাস্থ্যেকেন্দ্রে উপস্থিতও থাকেন না বলে অভিযোগ আছে। রোগিদের চিকিৎসায় বাংলাদেশের চিকিৎসকেরা গড়ে যে সময় দেন সেটি এক মিনিটও নয়। আর তাতে কতোটুকুই বা রোগ নির্ণয় আর চিকিৎসা সম্ভব। তবু ডাক্তাররা হয়তো যুক্তি দেখাবেন সময় বেশি দিলে বেশি রোগি দেখতে পারবেন না। কিন্তু চিত্রটি সম্পূর্ণ বিপরীত। গ্রামের কোনো কোনো স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারই থাকেন না। ফলে রোগিদের বাধ্য হয়ে অন্যত্র চলে আসতে হয়। ব্রিটিশ মেডিকেল জার্নালের এক জরিপে জানা যায়, বাংলাদেশে রোগি প্রতি গড়ে মোটে ৪৮ সেকেন্ড সময় দেয়া হয়। মিনিটের কাটায়ও পৌছায় না চিকিৎসকের সময়। রোগি দেখায় সময় দেয়ার ক্ষেত্রে পাকিস্তান ও ভারত বাংলাদেশ থেকে এগিয়ে। সবচেয়ে বেশি সময় দেয়া ডাক্তারের দেশ সুইডেন। তারা রোগি প্রতি গড়ে বাইশ মিনিট সময় দেয়। আর এই দেশে এক মিনিটও মেলে না কোনো রোগির জন্য। ফলে সুচিকিৎসা দূরের কথা প্রাথমিক চিকিৎসা সেবাটুকুও পায় না দেশের জনগণ। এ বিষয়ে সরকারের সীমাবদ্ধতা হচ্ছে বাংলাদেশে রোগির তুলনায় ডাক্তারের সংখ্যা কম। সরকার এই বিষয়ে নজর দিচ্ছে এটি একটি সুখবর। সঙ্গে সঙ্গে এটিও মনে রাখতে হবে শুধু নিয়োগ দিলেই হবে না। ডাক্তারদের তাদের নির্ধারিত স্বাস্থ্য কেন্দ্রে রোগিদের যথেষ্ট সময় দিতে হবে। বিশেষ বিসিএসের মাধ্যমে এই চিকিৎসকদের নিয়োগ দিয়ে গ্রামাঞ্চলের স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে তাদের পদায়ন করা হবে বলে জানান মন্ত্রী। জনবল ঘাটতিকে স্বাস্থ্য খাতের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, আমরা যদি ১০ হাজার চিকিৎসক পদায়ন করতে পারি তাহলে গ্রামে ডাক্তারের আর অভাব হবে না।গ্রামে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে আগেও এ ধরনের উদ্যোগ সফল হয়নি। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর চার হাজারের বেশি চিকিৎসককে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। পরে ২০১৪ সালে আরও প্রায় ছয় হাজার চিকিৎসক নিয়োগ হয় পিএসসির মাধ্যমে। বাংলাদেশের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে হলে স্বাস্থ্যখাতকেও এগিয়ে নিতে হবে। এর কোনো বিকল্প নেই। সরকারের নতুন ভাবে ১০ হাজার ডাক্তার নিয়োগ একটি শুভ উদ্যোগ। এটি বাস্তবায়ন করে সরকার তাদের প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের দোর গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার কার্যকর উদ্যোগ হাতে নেয়ায় তাদের অভিনন্দন। তবে, এটি যেনো অপরাপর উদ্যোগগুলোর মত মাঠে মারা না যায় সেদিকে সরকারে দৃষ্টি দেয়া প্রয়োজন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাঁচ মাস পর ‘সুরগাঁও’, বছরের প্রথম মঞ্চায়ন

পরবর্তী

কান উৎসবের শর্ট ফিল্ম কর্নারে বাংলাদেশের ‘মেঘে ঢাকা’

পরবর্তী
মেঘে ঢাকা

কান উৎসবের শর্ট ফিল্ম কর্নারে বাংলাদেশের ‘মেঘে ঢাকা’

বাংলাদেশের অস্থিরতার বার্তা দিতেই এই হামলা: সংস্কৃতিমন্ত্রী

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT