চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ হাজার টাকার বিনিময়ে ১ লাখ টাকার জাল নোট!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ০৮, জুন ২০১৮
অপরাধ
A A

ঈদকে সামনে রেখে প্রতি বছর জাল টাকার কারবারীরা সরব হয়ে ওঠে। প্রতিবারের মতো আসন্ন ঈদকে সামনে রেখে প্রায় ৫ কোটি জাল টাকা বাজারে ছাড়তে চেয়েছিল একটি প্রতারক চক্র। মাত্র দশ হাজার টাকার বিনিময়ে এক লাখ টাকার জাল টাকা তৈরি করত এই চক্র।

গত ৬ জুন রাতে রাজধানীর কদমতলীর পূর্ব জুরাইনের বৌ বাজার এলাকা থেকে প্রায় এক কোটি জাল টাকা ও জাল টাকার সরঞ্জামসহ এমনই একটি চক্রের দশ জনকে গ্রেপ্তার করে ডিবি।

শুক্রবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের (ডিবি) প্রধান দেবদাস ভট্টাচার্য।

গ্রেপ্তাররা হলেন- রফিক, জাকির, হানিফ, রাজন, খোকন, শাওন, রিপন মনির, সোহরাব, জসিম ও লাবনী। সেসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল টাকা তৈরির সরঞ্জামসহ ল্যাপটপ, একাধিক প্রিন্টার জব্দ করা হয়।

উদ্ধার করা প্রিন্টারের কালি

দেবদাস ভট্টাচার্য বলেন: প্রতারক চক্রটির এক লাখ টাকা তৈরি করতে খরচ হয় মাত্র দশ হাজার টাকা। পরে পাইকারী বিক্রেতার কাছে লাখ টাকা ১৪ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়। পাইকারী বিক্রেতারা ২০ থেকে ২৫ হাজার টাকা টাকায় খুচরা বিক্রেতাদের কাছে এবং প্রথম খুচরা বিক্রেতারা দ্বিতীয় খুচরা বিক্রেতাদের কাছে ৪০ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি করত।

জাল টাকার সরঞ্জাম

তিনি বলেন: প্রতিদিন বাজারে খুচরা ব্যবসায়ীদের কাছে তিন থেকে পাঁচটি ‘এক হাজার টাকা’র জাল নোট বাজারে চালাত। তারা মূলত ফল ব্যবসায়ী ও ছোট ব্যবসায়ে যারা জড়িত তাদের সঙ্গে প্রতারণা করত।আসন্ন ঈদ উপলক্ষে প্রায় ৫ কোটি টাকা বাজারে ছাড়তে চেয়েছিল প্রতারক চক্রটি। তাদের গ্রেপ্তারের সময় জাল ১ কোটি টাকা, প্রক্রিয়াধীন আরো জাল ১ কোটি টাকা ও আরো প্রায় তিন কোটি জাল টাকার সরঞ্জামসহ গ্রেপ্তার করেছি।

উদ্ধার করা জাল টাকা
Reneta

ডিবি প্রধান বলেন: এই চক্রটির মূল হোতা রফিক অনেক আগেই নোয়াখালীর ছগির মাস্টারের সহযোগী হিসেবে জাল টাকা তৈরি করত। পরে সে নিজেই সরঞ্জাম কিনে এ ব্যবসায় জড়ায়, আরেক আসামি জাকির এই জাল টাকার প্রকৌশলী, সব সরঞ্জামের ব্যবস্থা সে করে দেয়। বৌ বাজারে রাজন ও তার স্ত্রী লাবনী কাপড় ব্যবসায়ী পরিচয়ে বাসা ভাড়া নিয়েছিল। হানিফ বাজারে জাল টাকা পাইকারী বিক্রেতা। বাকি যারা রয়েছে তারা প্রত্যেকে বাজারে জাল টাকা খুচরা ব্যবসা করত। এ প্রতারক চক্রের অধিকাংশই প্রথম জীবনে রিকশা চালক, ভ্যান চালক কিংবা হোটেল বয় হিসেবে কাজ করত।

ডিএমপির সংবাদ সম্মেলন

তিনি বলেন: জাল টাকাগুলো অনেকটাই নতুন টাকার মতো। নিরাপত্তা সুতা, জলছাপ সহ সবই প্রায় রয়েছে। তবে আসল টাকা যতোটা খসখসে জাল টাকা ততোটাই মসৃণ। প্রতারক চক্রের সবারই জাল টাকা প্রতারণার মামলা রয়েছে। কেউবা দীর্ঘদিন জেলও খেটেছে, কেউবা একাধিক বার গ্রেপ্তার হয়েছে। জেল থেকে বের হয়ে আবারও তারা এ ব্যবসায় জড়ায়।

এক প্রশ্নের জবাবে দেবদাস ভট্টাচার্য বলেন: সিকিউরিটি থ্রেড (নিরাপত্তা সুতা) প্রতারক চক্রটির কাছে কিভাবে পৌছায়, টাকার কালি, জলছাপের হলোগ্রাম এই সব বিষয়েই তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা শুধু দশজনকে ধরেছি। এ প্রক্রিয়ার সঙ্গে আরো অনেকই জড়িত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাল টাকাজাল নোটলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT