২০১০ সালে সালমান খানের ‘দাবাং’ ছবিতে অভিনেত্রী হিসেবে বলিউডে পা রেখেছেন সোনাক্ষী সিনহা। তবে তিনি জানালেন জীবনে প্রথম যেদিন মঞ্চে উঠেছিলেন, সেদিন তিনি অভিনয় করেননি। তার প্রথম মঞ্চ পরিবেশনা ছিলো গান। শৈশব থেকেই গানের প্রতি ভালোবাসার কথাও জানালেন এই তারকা।
বাবা শত্রুঘ্ন সিনহাই তাকে গানের ব্যাপারে সব সময়ে উৎসাহিত করতেন। তিনি জানান বাবার উৎসাহে মাত্র ১০ বছর বয়সে মঞ্চে গান পরিবেশন করেছিলেন তিনি। সেদিন থেকেই মঞ্চের প্রতি ভালোবাসা তৈরি হয়েছিলো তার। এরপর থেকে সুযোগ পেলেই মঞ্চে গাইতেন এবং নৃত্য পরিবেশনা করতেন সোনাক্ষী।
‘আজ মুড হ্যায় ইশকহলিক’ গানটির মাধ্যমে বলিউডে গায়িকা হিসেবে সোনাক্ষীর অভিষেক হয়েছিল। হিপ হপ গানটি ২০১৫ সালে টি-সিরিজ থেকে প্রকাশিত হয়। বলিউড হাঙ্গামা।











