চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ বছরের বেশি কারাবন্দী ৮ ব্যক্তিকে কেন জামিন নয়: হাইকোর্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৭ অপরাহ্ন ১৪, ফেব্রুয়ারি ২০১৭
আদালত
A A
অনুচ্ছেদ

ফৌজদারি মামলায় এক দশকেরও বেশি সময় ধরে কারাবন্দী ৮ জনকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি এসএম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দিয়েছেন।

আদালত আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে এই রুলের জবাব দিতে বলেছেন এবং মামলা সংক্রান্ত বিচারিক আদালতের নথিও তলব করা হয়েছে।

সিলেট, সাতক্ষীরা, বাগেরহাট, কিশোরগঞ্জ, নরসিংদী ও কিশোরগঞ্জের কারাগারে থাকা ৮ বন্দীর বিষয়টি সোমবার আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস।

কারাবন্দী ৮ জন হলেন: ব্রাহ্মনবাড়িয়ার সদর থানার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুল হকের ছেলে সাব্বির আহমেদ ওরফে দুলাল  (৪৫), মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার দক্ষিণ পাউসার গ্রামের বশির উদ্দিনের ছেলে মো. জালাল (৫১),নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ছৈনপাড়ার বাসিন্দা জাহেদ আলীর ছেলে সাজু মিয়া (৪৫), কিশোরগঞ্জের নিকলী থানার পশ্চিম টেংগুরী গ্রামের বাসিন্দা নেকবর আলীর ছেলে মো. তকদীর মিয়া (৩৫), বাগেরহাটের মহেন্দ্রনাথ হালদারের ছেলে অসীম হালদার, সাতক্ষীরার তালা উপজেলার দোহার গ্রামের বাসিন্দা ছিফাত উল্লাহ সরদারের ছেলে আসাদুল ওরফে আছা, ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর থানার চরলাপাংয়ের বাসিন্দা মৃত লাল মিয়ার ছেলে মো. দানা মিয়া (৫৫),সিলেটের গোপালগঞ্জ থানার বাদে পাশা গ্রামের বাসিন্দা ইসলাম উদ্দিনের ছেলে সাইফুল আলম ওরফে বেলাল।

তারা হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় ১০ বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দী আছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: কারাবন্দীবিনা বিচারে কারাবন্দীহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

পটুয়াখালী-৩ আসনে বিজয়ী নুরুল হক নূর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

দেড় শতাধিক আসনে বিজয়ী হয়ে বিএনপির সরকার গঠন নিশ্চিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জামায়াত-এনসিপির যুদ্ধে সরোয়ার তুষারের হার, বিএনপি জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সিরাজগঞ্জ-২ আসনে জয়ী ইকবাল হাসান মাহমুদ টুকু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে জয়ী মির্জা ফখরুল, কড়া বার্তা দিলেন কর্মীদের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT