চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ বছরে পা দিলো আলতাফ মাহমুদ ফাউন্ডেশন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১১ পূর্বাহ্ণ ২৪, আগস্ট ২০১৫
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

প্রতিষ্ঠার পর থেকে  দশ বছর পার করলো শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন। শহীদ বুদ্ধিজীবীর মেয়ে শাওন মাহমুদ ফেসবুক পোস্টে এটি জানিয়েছেন।

তিনি তরি ফেসবুক পোস্টে লেখেন: খুব ধীরে নীরবে ২০১৫ অগাস্ট মাসে শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন ১০ বছরে পা দিলো। একান্ত কাছের মানুষগুলোকে আজ ধন্যবাদ দেওয়ার পালা। মুক্তিযুদ্ধ যাদুঘরের ছোট কনফারেন্স রুমটি ফ্রি বরাদ্দ হয় মফিদুল হকের কারণে।

ওয়াসিম প্রিন্টিং বা ক্রেস্ট অথবা কার্ড বিলি করে কখনও যাতায়াত ভাড়া চায়নি। নিত্য উপহারের বাহার ভাই ও আকবর উত্তরীয় বানানোর শুধুমাত্র কাপড়ের খরচটুকুই নেয় আর কিছু না। বাচ্চু বাবা বসেই থাকেন সবধরনের সহযোগিতার জন্য, তিনি না হলে এই ফাউন্ডেশনের জন্মই হতো না।

মুক্ত সবধরনের প্রেস রিলিজ করে আমায় চিন্তামুক্ত করে। অগাস্ট মাসের প্রথমেই আমার পরিবারের সকলে চুপ করে যার যতটুকু দেওয়ার ঠিক ততটুকুই অর্থ আমাকে যোগান দিয়ে যান গত দশ বছর ধরে।

প্রতি বছর ৩০ অগাস্ট এই ফাউন্ডেশন থেকে বাংলাদেশের দুই গুণীজনকে সম্মাননা দেই। প্রত্যেক গুণীকে ১০,০০০ হাজার টাকা, উত্তরীয়, ক্রেস্ট এটুকুই দিতে পারি। পেছনে টানানোর জন্য ব্যানারটি ছয় বছর ধরে চলছে। এর সাথে যুক্ত হয় প্রিন্টিঙের খরচ, সাউন্ড আর চা নাস্তা। আমাদের আশীর্বাদ করবেন যেন প্রতি বছর দুই থেকে বেড়ে পাঁচ গুণীজনকে আমরা সম্মান জানাতে পারি, আমাদের সাথে থাকবেন।

ফুট নোট ; আমাদের এই গল্প শুনে গত বছরের এই পদকপ্রাপ্ত দুই গুণীজন, শিল্পী কাইয়ুম চৌধুরী এবং ইমতিয়াজ বুলবুল তাঁদের প্রাপ্ত খাম দুটি আমার হাতে দিয়ে গেছেন এবছরের দুই গুণীজনকে উপহার হিসেবে। খাম দুটি ঠিক ওইভাবেই আছে এবারের অপেক্ষায়, ড্রয়ারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলতাফ মাহমুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো?

জুন ২০, ২০২৬

বিশ্বকাপের আনন্দকে বাড়িয়ে দিতে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ২০, ২০২৬

কবি সুফিয়া কামালের ১১৫ তম জন্মবার্ষিকী উদযাপন

জুন ২০, ২০২৬

সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন সেরিমনি

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT