চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ দিনের মধ্যে পণ্য খালাসের অনুরোধ এফবিসিসিআইয়ের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৩ অপরাহ্ন ২৮, এপ্রিল ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

কার্গো বিমানে আমদানি করা পণ্য আগামী ১০ দিনের মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালাস করার অনুরোধ জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

একই সঙ্গে ডেমারেজ চার্জ (ক্ষতিপূরণ মাশুল) মওকুফের সুবিধা নিয়ে আমাদানিকারকদের চট্টগ্রাম বন্দর থেকে অগ্রাধিকার ভিত্তিতে মালামাল খালাস করারও অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে চট্টগ্রাম বন্দরে ৫ মে’র মধ্যে কন্টেইনার গ্রহণ করলে আমদানিকারকদের স্টোর ভাড়া শতভাগ মওকুফের সুবিধা ঘোষণা করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

আর শাহজালাল বিমানবন্দরের কার্গো ওয়্যার হাউজে আটকে থাকা পোশাক শিল্পের কাঁচামালের ডেমারেজ চার্জ মওকুফের ঘোষণা দেয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মুহাম্মদ মোশাররফ হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে গত ২৬ মার্চ থেকে ৫ মে পর্যন্ত সব বন্ধ ঘোষণা করেছে সরকার। এ কারণে অনেক পোশাক শিল্প প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

Reneta

লকডাউনের কারণে ২৬ মার্চ থেকে লকডাউন চলাকালীন পর্যন্ত আমদানিকৃত এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়্যার হাউজে রক্ষিত তৈরি পোশাক শিল্পের কাঁচামালের ফ্রি টাইম পরবর্তী ডেমারেজ চার্জ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নে বিমান বাংলাদেশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে সুবিধা ঘোষণার পর এফবিসিসিআই থেকে আমদানিকারকদের বিমানবন্দর ও চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালের অনুরোধ করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: এফবিসিসিআই
শেয়ারTweetPin

সর্বশেষ

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মোবাইলে যেভাবে জানতে পারবেন ভোটের ফলাফল

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT