চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ ডিসেম্বর থেকে চ্যানেল আইতে আসছে ‘গানের রাজা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

বাংলাদেশকে সৃজনশীল ও উর্বর সংগীতাঙ্গন উপহার দেওয়ার লক্ষ্যে ‘শিশুদের মনন বিকাশে, গান এবং ফান’ এই স্লোগানে গানের উৎসব নির্ভর রিয়েলিটি শো “এসিআই এক্সট্রা ফান কেক-চ্যানেল আই-গানের রাজা পাওয়ার্ড বাই এসিআই পিওর স্পাইসেস” এর ৭ বিভাগের বাছাইপর্ব শেষ হয়েছে। প্রতিযোগী শিশুদের বয়স ৬-১৩ বছর পর্যন্ত।

৭ বিভাগ থেকে সেরা ৫০ জন গানের রাজা নিয়ে আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে মেগা অডিশনের শুটিং। মেগা অডিশন থেকে চমৎকার নানান পর্যায়ের গ্রুমি এবং তালিমের প্রক্রিয়ায় ৪০টি পর্বের পর গ্র্যান্ড ফিনালের মাধ্যমে বাংলাদেশের সংগীতাঙ্গন পাবে যোগ্য ‘শিশু গানের রাজা’।

অনুষ্ঠানটি আগামী ১০ ডিসেম্বর থেকে প্রতি সোম ও শুক্রবার রাত ৭.৫০ মিনিটে সম্প্রচারিত হবে শুধুমাত্র চ্যানেল আই এর পর্দায়। চ্যানেল আইতে সম্প্রচারের পর প্রতিটি পর্ব চ্যানেল আইয়ের ভেরিফাইড ইউটিউভ চ্যানেল, চ্যানেল আই টিভিতে আপলোড করা হবে। শিশুদের সাথে সার্বক্ষণিক কোমলমতি আচরণ ও দিকনির্দেশনার মাধ্যমে অনুষ্ঠানের প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন ইমরান এবং কোনাল।

এ প্রসঙ্গে ইমরান বলেন, গান হবে, ফান হবে। কোন রকম চাপ ছাড়াই মজা করে কাজটি শেষ করতে চাই। আশা করবো এই প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য শিল্পী বের করে আনতে সক্ষম হবো।

কোনাল বলেন, বাচ্চদের মধ্যে থেকে যোগ্য শিল্পী বের করে আনবো। সেখান থেকে আমি নতুন কিছু শিখতে পারবো। আমি এর জন্য অপেক্ষা করছি। বাচ্চাদের সঙ্গী হয়ে থাকবো, বন্ধুর মতো হয়ে থাকবো। কড়াকড়ি বা চুলচেরা বিশ্লেষণ করতে চাই না।

অনুষ্ঠানের উপস্থাপক চ্যানেল আই সুপার ষ্টার টয়া ও শিশু শিল্পী সাহীর এর সাথে প্রতিযোগীদের সম্পর্ক হবে খুবই কাছের বন্ধু, প্রিয় মানুষ, আপনমানুষের মতো করেই। তাহের শিপন এর পরিচালনায় নির্মিত হচ্ছে অনুষ্ঠানটি।

Reneta

অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ব্র্যান্ড এসিআই এক্সট্রা ফান কেক। রেডিও পার্টনার : রেডিও ভূমি ৯২.৮ এফএম, প্রিন্ট মিডিয়া পার্টনার : আনন্দ আলো ও সাপ্তাহিক, অনলাইন মিডিয়া পার্টনার : চ্যানেল আই অনলাইন, ইউটিউব পার্টনার : চ্যানেল আই টিভি।

যাবতীয় আপডেট পেতে চোখ রাখুন এই পেজে https://www.facebook.com/gaanerraja.channeli/

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কণ্ঠশিল্পী ইমরানকোনালচ্যানেল আই গানের রাজালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

পিকফোর্ডের পানির বোতলে পেনাল্টি পরিকল্পনা, ফাঁস করে দিলো আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘন্টায় হামে আরও ৮ জনের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মা-বাবার তালাক বিরোধে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদির কাছে ১৯৬ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট-লুঙ্গি পরাসহ যেসব পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT