চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ জানুয়ারির মধ্যে নতুন মন্ত্রিপরিষদ, বিএনপির সদস্যরা শপথ না নিলে উপ-নির্বাচন: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০১৯
রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

১০ জানুয়ারির মধ্যে একাদশ সংসদের নতুন মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন: নতুন সরকার গঠনে এমপিদের শপথ, মন্ত্রীদের শপথ, গেজেট এসব প্রক্রিয়া ১০ জানুয়ারির আগে সম্পন্ন হবে। বিএনপির নির্বাচিত সদস্যরা যদি শপথ না নেন, তাহলে উপ-নির্বাচন হবে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কাদের বলেন: আজকালের মধ্যে হয়তো গেজেট হয়েছে যাবে। এটা নির্বাচন কমিশনের বিষয়, আমাদের বিষয় নয়। এরপর এমপিদের শপথ হবে। এমপিদের শপথ অনুষ্ঠানের পর হয়তো, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করবেন। রাষ্ট্রপতিও মেজরিটি দল হিসেবে হয়তো তাকে আমন্ত্রণ জানাবেন, সরকার গঠন করার জন্য। এসব কিছু নিয়ম কানুন আছে, এসব নিয়ম কানুনের মধ্যেই চলবে। আমরা মনে হয় মন্ত্রীদের শপথ, এমপিদের শপথ, গেজেট এসব প্রক্রিয়া ১০ জানুয়ারির আগে সম্পন্ন হবে।

বিএনপি-ঐক্যফ্রন্ট নেতাদের শপথ না নেওয়ার ঘোষণাকে কিভাবে দেখছে আওয়ামী লীগ, জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: তারা গত নির্বাচনে একটি ভুল করেছে। আমি প্রত্যাশা করি এবারও সে ভুল করা করবেন না। তাদের যেকজনই নির্বাচিত হয়েছেন, সকলেই জনগণের রায়ে নির্বাচিত। আমি তাদের কাছে প্রত্যাশা রাখবো, তারা যেন জনগণের রায়কৈ অসম্মান না করে। আর তারা যদি শপথ না-ই নেয়, তাহলে সংবিধান মেনে ঐসকল আসনে উপ-নির্বাচন দেবে নির্বাচন কমিশন।

ঐক্যফন্টের নির্বাচনের ফল প্রত্যাখ্যান  এবং নতুন নির্বাচন দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ সংগঠনিক এ নেতা বলেন: তাদের সব সময়ই কি নির্বাচন বিরোধী মনোভাব থেকে যাবে? এ অবস্থা থেকে কি তারা বের হয়ে আসতে পারবে না? পৃথিবীর বড় বড় গণতান্ত্রিক শক্তির দেশ যেখানে  নিঙ্কুশ বিজয়েিআমাদের অভিনন্দন জানাচ্ছে সেভাবে বিএনপির এমন দাবি কতোটা যুক্তি-যুক্ত তা আমি বলতে পারবো না। তারা না এলও দেশ পিছিয়ে যাবে না, গণতন্ত্র পিছিয়ে যাবে না।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাদশ জাতীয় সংসদে নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক হিসেবে আপনি তাকে অভিনন্দন জানিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন: তিনি তো বলছেন, শপথ নিবেন না। আগে শপথ নিন তারপর না হয় অভিনন্দন জানাবো।

Reneta

নতুন বছরে আওয়ামী লীগের শপথ কি হবে?  জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন: নতুন বছরের আমাদের শপথ হচ্ছে আমাদের ভুল, দুর্বলতা, সাংগঠনিক দুর্বলতা গুলো আমরা বুঝতে পেরেছি; অতীতের ভুল গুলো থেকে আমরা শিক্ষা নেবো।  আমাদের ভেতরের যে দুর্বলতা গুলো আছে সেগুলো আমরা কাটিয়ে উঠবো। এটাই আমাদের প্রত্যাশা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জাতীয় নির্বাচনওবায়দুল কাদের
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবশেষে ইন্টারনেটের গতি ফিরলো মোবাইলে

পরবর্তী

এত ভোটার উপস্থিতি কোনোদিন দেখিনি: ইনু

পরবর্তী
ইনু

এত ভোটার উপস্থিতি কোনোদিন দেখিনি: ইনু

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন শ্রীলংকার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী 

সর্বশেষ

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের ফাইনালের উন্মাদনায় নারী ফুটবল দলের সদস্যরা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT