চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ উইকেটের জয়ে রুটদের তিনদিনের ছুটি দিলেন কোহলিরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১০ অপরাহ্ন ২৫, ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ইনিংসের পরই আভাস পাওয়া যাচ্ছিল। দুদলের একটি করে ইনিংস শেষ হলে সেই আভাস মজবুত ভিত্তি পায়। এই টেস্ট যে চতুর্থ দিনে গড়াবে না ফিসফাস উঠে যায়। সেজন্য যে দুদিনেরও কম সময়ে আহমেদাবাদে ফল চলে আসবে তা হয়ত ভাবেননি কেউই, ইংলিশরা তো নয়ই! ভারতের ১০ উইকেটের জয়ের পর যা এখন বাস্তব ইংল্যান্ডের জন্য।

আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টেস্টে নেমেছিল ভারত ও ইংল্যান্ড। দিবা-রাত্রির ম্যাচটিতে বুধবার প্রথমদিনে ১১২ রানে গুটিয়ে যায় সফরকারী ইংল্যান্ড। পরে ভারতও একই পথে হাঁটে, দেড়শর আগেই গুটিয়ে গেছে। তারা যদিও ৩৩ রান বেশি করেছে। মানে, প্রথম ইনিংস থেকে ওই রানের লিড আদায় করেছে স্বাগতিকরা।

আগের রাতে তিন উইকেট হারানো ভারত বৃহস্পতিবার দ্বিতীয় দিনের প্রথম সেশনে অলআউট হয়ে যায় ১৪৫ রানে। ইংলিশরা খেলেছিল ৪৮.৪ ওভার। ভারত খেলতে পারে ৫৩.২ ওভার।

দ্বিতীয় ইনিংসে নেমে একশও ছুঁতে পারেনি ইংল্যান্ড। মাত্র ৮১ রানে গুঁড়িয়ে যায় অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণির সামনে। এবার সফরকারীরা ব্যাট করতে পারে ৩০.৪ ওভার। ভারতের সামনে লক্ষ্য দিতে পারে ৪৯ রানের। সেটি ৭.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে তুলে ফেলে স্বাগতিকরা।

কোহলির দল এই জয়ে চার টেস্টের সিরিজে ২-১এ এগিয়ে গেল। প্রথম টেস্টে ইংল্যান্ড জিতে শুরু করলে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় ভারত।

দ্বিতীয় ইনিংসে ইংলিশদের তিনজন দুঅঙ্ক ছুঁতে পেরেছেন। চারজনের নামের পাশে কোনো রান নেই। সর্বোচ্চ ইনিংস বেন স্টোকসের ২৫। অধিনায়ক জো রুট ১৯ ও ওলি পোপ ১২ রান দিয়েছেন।

ভারতের জয়ে একটি উইকেট গেছে ওয়াশিংটন সুন্দরের ঝুলিতে। বাকিগুলো ভাগ করেছেন অশ্বিন ও অক্ষর। গত ম্যাচে অভিষিক্ত ২৭ বছর বয়সী বাঁহাতি অর্থোডক্স স্পিনার অক্ষর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন। এই ম্যাচে নিলেন দু-ইনিংসেই।

Reneta

অক্ষর প্রথম ইনিংসে ৩৮ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর দ্বিতীয় ইনিংসে ৩২ রানে ৫ উইকেট তুলে টেস্টে দুই ইনিংস মিলিয়ে প্রথমবার ১০ উইকেটের মাইলফলক ছুঁলেন। সেটিও ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই।

অভিজ্ঞ অফস্পিনার অশ্বিন প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়েছেন। তাতে ঢুকে গেছেন ৪০০ টেস্ট উইকেটের মাইলফলকে। ৩৯৪ উইকেট নিয়ে ক্যারিয়ারের ৭৭তম টেস্টে আহমেদাবাদে নামা আশ্বিন দুই ইনিংসে নিয়েছেন মোট ৭ উইকেট। নামের পাশে এখন ৪০১ টেস্ট উইকেট। সঙ্গে করেছেন রেকর্ডও। ইতিহাসের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে এই মাইলফলকে নাম লেখালেন ভারত তারকা।

এর আগে সকালজুড়ে ভারতীয়দের সাজঘরে আসা-যাওয়ার মিছিল করানোর শুরু এনে দেন জ্যাক লিচ। তবে শেষটা টানেন জো রুট। সফরকারী অধিনায়ক ক্যারিয়ারসেরা বোলিং করে প্রথমবারের মতো ইনিংসে নেন ৫ উইকেট। সেটিও মাত্র ৬.২ ওভার বল করে ৮ রানে। লিচ নেন ৫৪ রানে ৪ উইকেট।

৩০ বছর বয়সী রুট ক্যারিয়ারের ১০২তম টেস্টে খেলতে নেমেছিলেন। তার নামের পাশে আরও ৩২টি উইকেট আছে। সাদা পোশাকে ৩৭ উইকেট হল ডানহাতি অকেশনাল অফস্পিনারের। আগের সেরাটি ছিল ৮৭ রানে ৪ উইকেট।

অপরাজিত ফিফটি নিয়ে সকাল শুরু করা রোহিত শর্মা ৬৬ রানে থামেন। সেই ইনিংসটিই সর্বোচ্চ। বাকিদের মধ্যে অশ্বিন ১৭ ও ইশান্ত অপরাজিত ১০ রান এনে দেড়শর কাছে নিয়ে যান সংগ্রহ।

পরে ইংল্যান্ডকে গুঁড়িয়ে ১০ উইকেটের জয় তোলার পথে ২৫ রানে অপরাজিত থাকেন রোহিত। তার ওপেনিং সঙ্গী শুভম গিল অপরাজিত থাকেন ১৫ রানে। ঝটপট এ জয়ে টেস্টের বাকি তিনদিন বাড়তি ছুটি মিলল কোহলিদের। সঙ্গে রুট-স্টোকসদেরও তিনদিনের ছুটি দিলেন কোহলিরা!

Jui  Banner Campaign
ট্যাগ: কোহলিভারত-ইংল্যান্ড টেস্টরুটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT