চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০৭ দিন পর সিডনিতে লকডাউন প্রত্যাহার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৩ পূর্বাহ্ণ ১১, অক্টোবর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

অবশেষে দীর্ঘ ১০৭ দিন পর অস্ট্রেলিয়ার অন্যতম শহর সিডনিতে লকডাউন তুলে নেওয়া হয়েছে। করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট কিছুটা নিয়ন্ত্রণে আসায় সোমবার এমন পদক্ষেপ নিয়েছে দেশটির প্রশাসন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, শহরটির ৫০ লাখ মানুষ লকডাউনের মধ্যে ছিলেন। ঘরবন্দি জীবন থেকে বেরিয়ে এখন সিডনির যেকোন বাসিন্দা যারা টিকার ডোজ সম্পন্ন করেছেন, তারা চাইলে বের হতে পারবেন। তারা যেতে পারবেন রেস্টুরেন্ট, ক্যাফে, দোকান বা স্যালুনে।

করোনার ডেল্টা ধরনের সংক্রমণ ধীরে ধীরে কমে আসছে নিউ সাউথ ওয়েলসে। সেখানে সোমবার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৪৯৬ জন। ১৬ বছরের উর্ধ্বে শহরটির ৭০ শতাংশ মানুষকে পুরোপুরি টিকার আওতায় আনা হয়েছে। ফলে এখন সেখানকার সব কার্যক্রম চালু হচ্ছে। তবে ক্যাফে এবং রেস্টুরেন্টের দরজা খোলা তাদের জন্য যারা প্রমাণ করতে পারবেন যে টিকা নিয়েছেন।

স্থানীয় সময় ১২টা ১ মিনিটে খুলে দেওয়া হয়েছে সবকিছু। অনেককে পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরতেও দেখা গেছে।

চলতি বছর জুনে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া বন্ধ ছিল সিডনিতে। বাসিন্দারা সর্বোচ্চ পাঁচ কিলোমিটারের মধ্যে যেতে পারতেন। দোকান পাট, শিক্ষাপ্রতিষ্ঠান, স্যালুন, ক্যাফে, রেস্টুরেন্ট সবই বন্ধ ছিল। অনেকটা গৃহবন্দি হয়ে পড়েন শহরটির বাসিন্দারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসডেল্টা ভ্যারিয়েন্টলকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT