চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০৪ ইনিংস পর ‘ভুলে যাওয়া’ কোহলিকে দেখল বিশ্ব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১১ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

তিনি ক্রিজে আসবেন। ঝটপট কিছু রান তুলবেন। বোঝাই যাবে না কোন ফরম্যাটের ক্রিকেটে ব্যাট করছেন বিরাট কোহলি! যতক্ষণে প্রতিপক্ষ বা দর্শকদের হুশ হবে, ততক্ষণে ম্যাচের গতিপথই পাল্টে গেছে। সাম্প্রতিক বছরগুলোতে কোহলি ব্যাট হাতে নামা মানে এমন দৃশ্যেরই পুনরাবৃত্তি বারবার। তাতে সকলে হয়তো ভুলেই গিয়েছিল কোহলি ঠিক কবে রানের খাতা না খুলে ড্রেসিংরুমে ফিরেছিলেন। শুক্রবার পুনেতে ভুলে যাওয়া সেই স্মৃতিটাই মনে করিয়ে দিলেন ভারত অধিনায়ক।

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়াকে ২৬০ রানে গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে নেমেছে ভারত। মুরালি বিজয় (১০) ও চেতেশ্বর পূজারা (৬) রানে ফিরে যাওয়ার পর উইকেটে আসেন রান-ফোয়ারায় সময় কাটাতে থাকা কোহলি। কিন্তু মাত্র দুটি বলই ২২ গজে কাটাতে পারলেন এদিন। মিচেল স্টার্কের বলে হ্যান্ডসকম্বকে ক্যাচ দেওয়ার আগে রানের খাতাই খুলতে পারেননি তিনি।

কোহলি সবশেষ এই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন একশটিরও বেশি ইনিংস আগে। সব ফরম্যাট মিলিয়ে টানা ১০৪টি আন্তর্জাতিক ইনিংসে শূন্যের ঘর পার করে সাজঘরে ফিরেছেন তিনি। সর্বশেষ শূন্যের দেখা পেয়েছিলেন ২০১৪ সালে, কার্ডিফ ওয়ানডেতে। শুক্রবার ভুলে যেতে বসা সেই স্বাদ নিয়েছেন-দিয়েছেন।

Banglabid

তাতে ভারত অবশ্য খানিকটা বিপাকেই পড়েছে। ৭০ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসেছে। লোকেশ রাহুল ৪৭ ও আজিঙ্কা রাহানের ৬ ব্যাটে চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করছে স্বাগতিকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিরাট কোহলি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া

আগস্ট ১০, ২০২৬

খাদ্যে ভেজাল: দেখতে আকর্ষনীয় হলেই কী নিরাপদ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

যে কারণে মিল্কভিটা দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ল

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক বাইকে ১০০টির বেশি হর্ন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT