টানা ১০০ মিনিট বন্ধ থাকার পর দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন শুরু হয়েছে। ডিএসই সূত্রে জানা যায়, কারিগরি ত্রুটির কারণে লেনদেন বন্ধ ছিল।
বুধবার সকাল সাড়ে ১০ টায় পুঁজিবাজারে লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও ত্রুটির কারণে কোনো লেনদেন শুরু করতে পারেনি। এরপর দুপুর ১২টা ১০ মিনিটে লেনদেন শুরু হয়।
এর আগে গত ২৪ ও ২৫ মে কারিগরি ত্রুটির কারণে শেয়ারবাজারে লেনদেন ব্যাহত হয়। তবে প্রতিদিনের মতোই যথারীতি লেনদেন শুরু হয়েছে চট্টগ্রাম শেয়ারবাজারে।






