চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০০ বলের ক্রিকেট নিয়ে কোহলির উদ্বেগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড প্রস্তাবিত ১০০ বলের ক্রিকেটে কোনো রকম আগ্রহ নেই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। নতুন ফরম্যাটের এই ক্রিকেট নিয়ে উদ্বিগ্ন তিনি। এর বাণিজ্যিক প্রভাবে ক্রিকেটের গুণমান নষ্ট হওয়া নিয়ে চিন্তায় হালের সেরা ব্যাটসম্যান।

টুর্নামেন্টটি সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে মাঠে গড়াবে। পরীক্ষামূলক এই আসরের পর ২০২০ সাল নাগাদ আট দল নিয়ে পুরোপুরি পেশাদার লিগ চালু করার কথা ভাবছে ইংল্যান্ড। পুরুষ এবং নারীদের জন্য দুটি টুর্নামেন্ট আয়োজনের চিন্তা করছে তারা।

ভারতের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি সব ফরম্যাটেই দুর্দান্ত খেলছেন কোহলি। খেলেন টি-টুয়েন্টি টুর্নামেন্ট আইপিএলেও। তিনি বলছেন, ক্রিকেটারদের পরীক্ষা করতে নতুন কোনো ফরম্যাটের আসলে প্রয়োজনই নেই।

বর্তমানে ইংল্যান্ডেই অবস্থান করছেন কোহলি। সেখানে বসেই ‘উইজডেন ক্রিকেট মান্থলি’কে দেয়া সাক্ষাতকারে কোহলি বলেছেন, ‘অবশ্যই যারা এই ১০০ বলের ক্রিকেটের সাথে জড়িত তারা এই ফরম্যাটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তবে সত্যি করে বললে আমি আরো একটা ফরম্যাটের কথা ভাবতে পারছি না এখন।’

‘আমি বলবো না যে আমি হতাশ। তবে আপনাকে যখন নিয়মিত এত বেশি ক্রিকেট খেলতে হবে তখন আপনি এর বিপরীতে অনেক বেশি দাবী করবেন। আমার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে। ক্রিকেটের মধ্যে বাণিজ্য ঢুকে ক্রিকেটের আসল সৌন্দর্য্যটা নষ্ট করে দিচ্ছে। এটা আমাকে খুবই কষ্ট দিচ্ছে।’

ইংলিশদের হাত ধরেই ২০০৩ সালে জন্ম টি-টুয়েন্টির। গত বছর আরব আমিরাতে হয়েছে ১০ ওভারের ক্রিকেট। প্রতি বছরই হংকংয়ে অনুষ্ঠিত হয় সিক্স-এ-সাইড ক্রিকেট। এতসব ক্ষুদে ফরম্যাটের ক্রিকেট থাকা সত্ত্বেও ১০০ বলের ক্রিকেট জনপ্রিয়তা পাবে বলে বিশ্বাস ইংলিশ ক্রিকেট বোর্ডের।

Reneta

প্রতি দলকে ১৫টি ছয় বলের ওভার শেষে খেলতে হবে বাড়তি ১০ বল করে। মোট ১০০ বল। তবে এই ১০ বল ইনিংসের কোন সময়ে করা হবে সে বিষয়টি এখনো ঠিক করা হয়নি। একজন নাকি একাধিক বোলার সেই দশ বল করবেন, পরিষ্কার করা হয়নি সেটিও। নতুন টুর্নামেন্টের আগে সবকিছু চূড়ান্ত হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিরাট কোহলিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT