চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০০ নায়িকার বিপরীতে নায়ক হলেই গিনেজ বুকে নাম লেখাবেন রুবেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৪ অপরাহ্ণ ১১, জুলাই ২০২১
বিনোদন
A A

অ্যাকশন হিরো হিসেবে সিনেমার জনপ্রিয় মুখ রুবেল। দেখতে দেখতে তিনি চলচ্চিত্রে ৩৫ বছর পার করলেন। লম্বা এ সময়ে রুবেল ২৩০ টির মত চলচ্চিত্রে অভিনয় করেছেন। শুধু তাই নয়, এ যাবৎ ৯৭ জন নায়িকার বিপরীতে অভিনয় করেছেন তিনি।

সংখ্যাটি হয়তো শিগগির সেঞ্চুরিতে পৌঁছুবে! মজার ব্যাপার হচ্ছে, একশো জন নায়িকা বিপরীতে অভিনয় করতে পারলেই ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড’ রেকর্ডসে নিজের নাম আবেদন করবেন বলে জানান চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল।

সম্প্রতি একটি বেসরকারি টিভির আসন্ন ঈদের বিশেষ অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এ এমনটা জানিয়েছেন ‘লড়াকু’ খ্যাত এ নায়ক। সেখানে রুবেল জানান, কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ চলচ্চিত্রে অভিনয় করার কথা ছিল তার। চুক্তিবদ্ধও হয়েছিলেন। তবে শেষ সময়ে কোনো এক বিশেষ কারণে ‘আম্মাজান’ ছবিতে তার আর অভিনয় করা হয়নি। পরে মান্না যুক্ত হন এবং সাফল্য পায়।

ওই অনুষ্ঠানে রুবেল আরও জানান, নায়ক হবার আগে চলচ্চিত্রে তিনি পদার্পন করেছিলেন প্লেব্যাক শিল্পী হিসেবে।

‘জীবন নৌকা’ নামক একটি ছবিতে তিনি তার বড়ভাই চিত্রনায়ক সোহেল রানার জন্য একটি গানে কণ্ঠ দিয়েছিলেন। এছাড়া চার বছর নজরুল সংগীতে এবং সাড়ে চার বছর শাস্ত্রীয় সংগীতে তালিম নিয়েছিলেন রুবেল। কিন্তু ভাগ্য তাকে রুপালী পর্দায় নায়ক হিসেবে পরিচিতি এনে দেয়। সিনেমার বাইরে ব্যাডমিন্টন, ফুটবল এবং কারাতে চ্যাম্পিয়নশীপে জাতীয়ভাবে অ্যাওয়ার্ড পেয়েছেন রুবেল।

Reneta

‘রাঙা সকাল’-এ রুবেল তার উল্লেখযোগ্য বেশ কয়েকটি সিনেমার গল্প বলেছেন, যে চলচ্চিত্রগুলোতে অভিনয় করতে গিয়ে বার বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। বিশেষ এ পর্বটি সঞ্চালনা করছেন রুম্মান রশীদ খান ও লাবন্য। প্রযোজনা করেছেন জোবায়ের ইকবাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রুবেলরুম্মান রশীদ খানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT