সারা দেশে এক সপ্তাহের র্যাব ও পুলিশের জঙ্গিবিরোধী যৌথ অভিযানে কোনো নির্দোষ বা রাজনৈতিক ব্যক্তিত্বদের হয়রানি করা হয়নি বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
চিহ্নিত অপরাধী ও জঙ্গি গ্রেফতার এবং টার্গেট কিলিং নিয়ন্ত্রণেই সাঁড়াশি অভিযান চালানো হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
গত ৭দিনের যৌথ অভিযানে প্রায় দুই হাজার অপরাধীকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে এ ধরণের অভিযান আবারো চালানো হবে।










