জনপ্রিয় কলম্বিয়ান সঙ্গীতশিল্পী ও মডেল শাকিরা এবং বার্সেলোনা ফুটবল তারকা জেরার্ড পিকে এবারের হ্যালোইনে পুরো পরিবার নিয়ে একসঙ্গে সাজলেন হ্যালোইন কস্টিউমে। এই তারকা জুটি তাদের দুই ছেলে মিলান এবং সাশাকে নিয়ে সেজেছেন ‘টোপো জিজিও’ ইঁদুরের ছদ্মবেশে।
‘টোপো জিজিও’ ষাটের দশকের জনপ্রিয় একটি ল্যাটিন কার্টুন চরিত্র। বিখ্যাত ওই ইঁদুর এবং তার পরিবারের সদস্য সেজে শাকিরা-পিকে দম্পতি বাবা-মা আর দু’সন্তানের হ্যালোইন ফটো তুলে শেয়ার করেছেন তাদের ফেসবুক টাইমলাইনে।







