চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যারি-মেগানের রাজকীয় বিয়ে, লন্ডনজুড়ে উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৫ অপরাহ্ণ ১৯, মে ২০১৮
বিনোদন
A A

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের নাতি প্রিন্স হ্যারি ও মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন আজ। এই বিয়েকে কেন্দ্র করে পুরো লন্ডনজুড়ে চলছে উৎসব। শুধু লন্ডনই নয়, সমগ্র ব্রিটেন ও বিশ্বের বিভিন্ন দেশে রাজকীয় এ বিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

জানা গেছে, স্থানীয় সময় শনিবার দুপুর ১২টায়, বাংলাদেশ সময় বিকেল ৫টায় বিয়ে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন করবেন তারা।

হ্যারি এবং মেগানের বিয়ে হবে উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জেস চ্যাপেলে। এটি সেন্ট্রাল লন্ডন থেকে ২০ মাইল দূরে সবচেয়ে পুরনো ও বড় দূর্গ। প্রাচীনতম এই দুর্গেই খ্রিষ্টীয় রীতিতে বিয়ে হবে মেগান ও হ্যারির।

উইন্ডসর হ্যারির দাদি ও রানী দ্বিতীয় এলিজাবেথের বাসস্থান। শনিবার স্থানীয় সময় দুপুর ১২টায় বিয়ের শপথ নেবেন প্রিন্স হ্যারি ও মার্কেল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করতে এক ঘন্টা সময় লেগে যাবে। সকাল নয়টার মধ্যে তাদের উপস্থিত হতে বলা হয়েছে।

এসময় উইন্ডসর ক্যাসেলের মাঠে ১২শ’ সাধারণ অতিথি উপস্থিত থাকবেন। থাকবেন প্রিন্স হ্যারি এবং মেগানের ঘনিষ্টজনেরাও।

বিয়েতে যোগ দেয়ার জন্য ৬শ’ জন অতিথিকে কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছে রাজপরিবার। আজ সন্ধ্যায়ই হবে হ্যারি ও মেগানের রিসেপশন। সেখানে থাকবেন ২শ’ অতিথি।

Reneta

এছাড়াও মেগানের বাবার অনুপস্থিতিতে হ্যারির বাবা প্রিন্স চার্লস হাঁটবেন মেগান মার্কেলের সাথে। রানীর স্বামী প্রিন্স ফিলিপও থাকছেন বিয়েতে।

মেগান মার্কেল সেন্ট জর্জেস চ্যাপেলে না আসা পর্যন্ত তার পোশাক সম্পর্কে নিশ্চিত করে কোনো কিছু বলা যাচ্ছে না। তবে ব্র্যান্ড রাফ অ্যান্ড রুশো তার পোশাকের ডিজাইন করতে পারেন।

রাজকীয় এই বিয়ের নবদম্পতিকে সম্মান জানাতে তাদের সমান আকারের বিশেষ একটি কেক তৈরি করেছেন লারা মেশন। ইতোমধ্যে লারা তার ফেসবুক পেজে কেকের একটি ছবিও পোস্ট করেছেন। প্রিন্স হ্যারি ও মার্কেলের ছবিকে কেন্দ্র করেই কেকটি তৈরী করা হয়েছে।

গত বছরের নভেম্বরে হ্যারি ও মেগানের বাগদান হয়। সেই থেকে তাদের বিয়ে নিয়ে চলছে চলছে জল্পনা-কল্পনা। তাই তো এই বিয়েকে ঘিরে আগ্রহ নিয়ে মুখ উচিয়ে আছেন সারাবিশ্ব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিন্স হ্যারিব্রিটেনমেগান মার্কেলরাজকীয় বিয়েলন্ডন
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিশ্বকাপের আনন্দে জমজমাট চ্যানেল আই, প্রতিদিনই থাকছেন বিশিষ্ট অতিথিরা

জুলাই ১৭, ২০২৬

মেজর মোজাফফর গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য

জুলাই ১৭, ২০২৬

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শুরু হচ্ছে ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা-২০২৬’

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ইতিহাসে বিদেশি কোচদের হতাশার গল্প

জুলাই ১৭, ২০২৬
ঘরে বসেই কয়েক মিনিটে রিটার্ন দাখিল করে তাৎক্ষণিক কর সনদ ও প্রাপ্তিস্বীকারপত্র পাচ্ছেন করদাতারা

দেশীয় প্রযুক্তিতে অনলাইন কর পরিশোধ সেবায় বেড়েছে রাজস্ব আয়

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT