চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আহা কী আনন্দ জুয়েল আইচের!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ন ২৪, অক্টোবর ২০১৭
তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
হ্যারি পটারের ২০ বছরে জুয়েল আইচ

জুয়েল আইচ

হগওয়ার্টস স্কুল অব উইচক্র্যাফট এন্ড উইজার্ডরির শিক্ষার্থী কিশোর জাদুকর ‘হ্যারি পটার’। দুই বন্ধু রন ও হারমায়োনিকে নিয়ে নানা অ্যাডভেঞ্চারে জড়িয়ে যায় হ্যারি। আর এই চরিত্রকে নিয়ে জে কে রাওলিং এর সাড়া ফেলে দেয়া কল্পকাহিনী ভিত্তিক উপন্যাস সিরিজ ‘হ্যারি পটার’ এর প্রথম বই প্রকাশের ২০ বছর পূর্তি হচ্ছে গোটা বিশ্বজুড়ে।

উদযাপনে পিছিয়ে নেই বাংলাদেশও। ১৫ অক্টোবর থেকে রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিলের প্রধান কার্যালয়ে শুরু হয়েছে ‘হ্যারি পটার’ ভক্তদের জন্য ‘হ্যারি পটার উৎসব’। এ উৎসব চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। ব্রিটিশ কাউন্সিলের ‘লাইব্রেরিজ আনলিমিটেড’ এর অংশ হিসেবে ঢাকার সহ আরও চারটি বিভাগে তিনটি পর্যায়ে এই উৎসব অনুষ্ঠিত হবে।

২২ অক্টোবর, রবিবার ব্রিটিশ কাউন্সিলে ‘হ্যারি পটার’ আর জাদুর ভক্তদের জন্য ছিল দ্বিগুণ আনন্দের দিন। বাংলাদেশের প্রখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচ সেদিন উপস্থিত ছিলেন সেখানে। অনুষ্ঠান শেষ করে উচ্ছ্বসিত জুয়েল আইচ তাঁর অনুভূতি ব্যক্ত করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তার মতে, শিশু কিশোররা জাদুর সর্বশ্রেষ্ঠ দর্শক। প্রথম পর্বে তার জাদুর প্রদর্শনী শেষে দাঁড়িয়ে সম্মানও প্রদর্শন করেছে জাদু-ভক্ত হাজারো শিশু-কিশোর। দ্বিতীয় পর্বে ‘জীবন জয়ের জাদু’ নিয়ে বিভিন্ন কথা বলেছেন তিনি উপস্থিত শিশু-কিশোরদের সাথে।

তবে, জাদু-ভক্ত শিশুদের সবচেয়ে বেশি আলোড়িত করেছে অনুষ্ঠানের তৃতীয় পর্ব। ‘উইজার্ড’স ক্লাসরুম’ নামক এই পর্বে জাদুর উপস্থাপনা, শিল্প আর বিজ্ঞানের কৌশল শিখিয়ে শিশু-কিশোরদের কৌতূহল মিটিয়েছেন জুয়েল আইচ। তাঁর কাছ থেকে জাদুর গোপন নানা রহস্য শিখতে পেরে খুশির সীমা ছাড়িয়ে গেছে উপস্থিত সবার। অসংখ্য শিশুর ভালবাসায় সিক্ত হয়ে দারুণ আনন্দিত আমাদের সকলের প্রিয় জাদুশিল্পী জুয়েল আইচ।

হ্যারি পটারের ২০ বছরে জুয়েল আইচ
জুয়েল আইচের ফেসবুক স্ট্যাটাস

 

Reneta

 

Jui  Banner Campaign
ট্যাগ: জুয়েল আইচজে কে রাওলিংব্রিটিশ কাউন্সিল
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT