চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হ্যান্ড অব গড’র দিনে ম্যারাডোনা নিজেও যখন ছিলেন শিকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

‘হ্যান্ড অব গড’ শব্দটা শোনা মাত্রই তেলেবেগুনে জ্বলে উঠে ইংলিশরা। ডিয়েগো ম্যারাডোনার নামের পেছনে ‘প্রতারক’ তকমাটা যোগ না করলে শান্তি হয়ও না মনে। আর্জেন্টাইন কিংবদন্তির কিংবদন্তির প্রতি তাদের ক্ষোভের প্রকার এতটাই যে গত বুধবার চিরবিদায়ের দিনেও ম্যারাডোনাকে ক্ষমা করতে অনিচ্ছুক ১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ড দলের গোলরক্ষক পিটার শিলটন।

১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দুটি গোল করেছিলেন ম্যারাডোনা যার একটি ভীষণরকম সমালোচিত আর অন্যটি ইতিহাসের অন্যতম সেরা। বিতর্কিত গোল নিয়ে ম্যারাডোনাকে ইংলিশরা ধুয়ে দিলেও একটি কথা কখনই মুখে আনতে চায় না যে সেই দুই গোলের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে হয়েছে আর্জেন্টাইন অধিনায়ককে।

বুধবার হার্ট অ্যাটাকে ম্যারাডোনার প্রয়াণের পর ৮৬’ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ভিডিওতে দেখা গেছে প্রতিপক্ষের মূল খেলোয়াড়টিকে থামানোর জন্য কতটা কুৎসিত মনোভাব নিয়ে মাঠে নেমেছিলো ইংলিশ ফুটবলাররা।

Banglabid

পুরো ম্যাচে ইচ্ছা-অনিচ্ছাকৃতভাবে ম্যারাডোনাকে ফাউলের পর ফাউল করে গেছেন ইংলিশ ফুটবলাররা। কখন কড়া ট্যাকল, কখনো হাল্কা আবার প্রয়োজনে কনুই ব্যবহার করা থেকেও ইংলিশদের বিরত রাখতে পারেননি ম্যাচের রেফারি। ম্যাচে এমন কিছু ফাউলও ছিলো যেগুলো আরেকটু মারাত্মক হলেই ক্যারিয়ারও শেষ হয়ে যেতে পারতো আর্জেন্টাইনদের চোখের মণির!

তবে ম্যারাডোনা ছিলেন যোদ্ধা, আর যেকারণে প্রতিপক্ষের চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে ঠিকই ফকল্যান্ড যুদ্ধের হারের প্রতিশোধ নিয়েছিলেন নিজের বাম হাত আর অসাধারণ এক গোল দিয়ে। প্রতিপক্ষের ট্যাকলের কাছে যদি নিজেকে সঁপে দিতেন তাহলে কী কোটি মানুষের ভালোবাসায় কী আজকের কিংবদন্তি হতে পারতেন তিনি?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিয়েগো ম্যারাডোনালিড স্পোর্টসহ্যান্ড অব গড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ই-আর্কাইভে বিদেশী পত্রিকায় মুক্তিযুদ্ধ

পরবর্তী

ম্যারাডোনার মৃত্যু রহস্য উদঘাটনে তদন্ত নেমেছে আর্জেন্টিনা পুলিশ

পরবর্তী

ম্যারাডোনার মৃত্যু রহস্য উদঘাটনে তদন্ত নেমেছে আর্জেন্টিনা পুলিশ

এবার ‘শতরঞ্জ কে খিলাড়ি’ নামে হচ্ছে কমেডি সিনেমা

সর্বশেষ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT